আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

লস এঞ্জেলেসে আবারো একদিনে করোনা আক্রান্ত ২ হাজার!

লস এঞ্জেলেসে আবারো একদিনে করোনা আক্রান্ত ২ হাজার!

ছবি: এলএবাংলাটাইমস

ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে লস এঞ্জেলেসে করোনা সংক্রমণ এবং হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দ্রুত বাড়ছে।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ কর্মকর্তারা জানান, রবিবার (২৫ জুলাই) লস এঞ্জেলেস কাউন্টিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৮৯ জন বাসিন্দা। মারা গেছেন চারজন বাসিন্দা।

কর্তৃপক্ষ জানিয়েছে, ডেল্টার প্রভাবে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দ্রুত বাড়ছে৷ জুলাই মাসের ১৬ তারিখ হাসপাতালে রোগী ভর্তি ছিল ৪৫২ জন। দশ দিন পর রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জনে।

রবিবার চারজন করোনা রোগী মারা যাওয়ায় এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৬২৮ জনে।

রবিবার লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথের ডিরেক্টর বারবারা ফেরের বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্ট করোনার ধরণগুলোর মধ্যে সবচেয়ে আগ্রাসী এবং মরণঘাতি। বর্তমানে লস এঞ্জেলেস কাউন্টির মোট সংক্রমণের ৮০ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে হচ্ছে।

তবে এখন পর্যন্ত অন্যান্য সময়ের থেকে করোনায় মৃত্যু নিয়ন্ত্রণে রয়েছে। জুলাই মাসের ৩ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত সংক্রমণের হার বেড়ে গেছে অন্তত ১৩৫ শতাংশ।

ফেরের বলেন, 'ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে গুরুতর অসুস্থতা এবং হাসপাতালে ভর্তি হওয়া থেকে রক্ষা পেতে টিকা নেওয়ার বিকল্প নেই'।

শুক্রবারে কাউন্টিতে গড় শনাক্তের হার ছিল ৫ দশমিক ২ শতাংশ। বৃহস্পতিবারেও শনাক্তের হার কাছাকাছিই ছিল। এর এক মাস আগে শনাক্তের হার ছিল মাত্র দশমিক ৭ শতাংশ।

গত এক মাস ধরে লস এঞ্জেলেস কাউন্টিতে ডেল্টা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে প্রধান সংক্রামক হয়ে উঠেছে। এরই মধ্যে মার্চের পর টানা সর্বোচ্চ শনাক্তের হার বেড়ে গেছে।

কাউন্টি পাবলিক হেলথ ডাটা বিশ্লেষণ করে দেখা গেছে, ১৮ থেকে ৪৯ বছর বয়েসী বাসিন্দাদের মধ্যে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শুক্রবারে শনাক্তদের মধ্যে ৭১ শতাংশ বাসিন্দাই তরুণ ও মধ্যবয়েসী।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে যারা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে ৯৯ শতাংশ বাসিন্দাই টিকা গ্রহণ করেননি। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান ড. রোচেল ওয়ালেনস্কি জানান, দেশজুড়ে মোট করোনা আক্রান্তের ৯৭ শতাংশ বাসিন্দা কখনো টিকা গ্রহণ করেনি।

টিকা গ্রহণের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, লস এঞ্জেলেসের ৬০ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে অন্তত ৭০ শতাংশ বাসিন্দা টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেছেন। তবে এখনো লাখ-লাখ বাসিন্দা টিকা গ্রহণ করেনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত