আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় গাঁজা চাষে পানির উপর নেতিবাচক প্রভাব

ক্যালিফোর্নিয়ায় গাঁজা চাষে পানির উপর নেতিবাচক প্রভাব

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় গাঁজা চাষ ও ব্যবহারকে বৈধ করার সিদ্ধান্তটি সাম্প্রতিক কালের অন্যতম যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত করা হয়। এককালের অবৈধ এই শিল্পটি এখন একটি শক্তিশালী অর্থনৈতিক খাতে পরিণত হচ্ছে।

বৈধকরণের পর পরিবেশ ও পানিসম্পদের ওপর গাঁজা চাষের প্রভাব নিয়ে অনেক গবেষণা হচ্ছে। এরকম এক গবেষণা চালাচ্ছেন ইউসি বার্কলির ক্যানাবিস রিসার্চে সেন্টারের কো-ডিরেক্টর ভ্যান বাসটিক ও টেড গ্রান্থাম। তাদের গবেষণার মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্যের পানিসম্পদের ওপর গাঁজা চাষ কিভাবে প্রভাব ফেলে।

রাজ্যে উপস্থিত গাঁজা ফার্মের কথা জিজ্ঞেস করা হলে ভ্যান বাসটিক জানান, বর্তমানে রাজ্যে ৮ হাজারের অধিক বৈধ গাঁজা ফার্ম আছে। কিন্তু অবৈধ ফার্মের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। তিনি জানান, শুধুমাত্র হাম্বোল্ট এবং মেন্ডোসিনো কাউন্টিতেই ১৫ হাজারের অধিক অবৈধ ফার্ম আছে। অবৈধ ফার্মগুলো বৈধ ফার্মগুলোর তুলনায় আকারে ক্ষুদ্র হয়ে থাকে।

তারা জানান, ক্যালিফোর্নিয়ার কৃষিখাতে ব্যবহৃত মোট পানিসম্পদের খুব ক্ষুদ্র ভাগ গাঁজা চাষে ব্যবহৃত হয়। কিন্তু তারা আরো জানান যে গাঁজা চাষে পানির ব্যবহার নিয়ে তারা চিন্তিত। বেশিরভাগ গাঁজার ফার্মই নির্জন ও দূরের জলাশয়ের নিকটবর্তী স্থানে অবস্থিত। ওই সকল স্থানে সংবেদনশীল উদ্ভিদ জন্মায়। তাই, সেদিকে সেচকাজের জন্য পানির ব্যবহার ওই স্থানের বাস্তুতন্ত্রে প্রভাব ফেলে।

তারা জানান যে বিভিন্ন নিয়মকানুনের মাধ্যমে বৈধ গাঁজা ফার্মে ব্যবহৃত পানির পরিমাণ কমানো হয়েছে। ঝর্ণা থেকে পানি উত্তোলনের জন্য নিদিষ্ট সময় ও পানি মজুদ করে তা ব্যবহার করার মাধ্যমে পানির অপচয় রোধ করা যায়। অবৈধ ফার্মগুলো এই সকল নিয়ম মেনে চলতো না। বৈধ ফার্মগুলো এসব নিয়ম মেনে চলায় পানির অপচয় রোধ করে।

পরবর্তীতে তারা পানির গুনমানের ওপর অবৈধ গাঁজাচাষের প্রভাব নিয়ে আলোচনা করেন। তারা জানান, এখনো রাজ্যের জলাশয়গুলোতে উচ্চমাত্রায় দূষণকারী পদার্থ দেখা যায়নি। কিন্তু, তারা অবৈধ গাঁজা চাষে ব্যবহৃত ক্ষতিকর কীটনাশক ও পানির ওপর এর প্রভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

ভ্যান বাসটিক বলেন, ‘গাঁজা চাষ বৈধ করে দেওয়ার ফলে আমরা এখন অতি সহজেই এই সকল বিষয় নিয়ে গবেষণা করতে পারি। আগামী পাঁচ বছর গবেষণা চালিয়ে যাওয়ার পর আমরা আরো নতুন তথ্য জানতে পারব।

তারা জানান যে, অধিকাংশ কৃষকই পরিবেশগত নিয়মকানুন সমর্থন করে। কিন্তু, অধিকাংশ নিয়মকানুন পূরণ করা কঠিন ও ব্যয়বহুল। পরিবেশগত নিয়মকানুন পালন করাকে সহজ করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত