আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, অর্ধশত ককটেল বিস্ফোরণ

সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্র দখল নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্র দখল নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তারা প্রায় অর্ধশত ককটেলয়ের বিস্ফোরণ ঘটায়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে সদরের মোস্তফাপুর ইউনিয়নের ৯৫নং বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দখল নিতে আসেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পাভেলুর রহমান শফিক খানের অনুসারি আজাদ হাওলাদার ও তার লোকজন। এ সময় আনারস প্রতীকের প্রার্থী আসিবুর রহমান আসিব খানের অনুসারি এনামুল হাওলাদার বাধা দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে বেলা ১২টায় কেন্দ্র পরিদর্শনে আসেন পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান। 


পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আনারস ও মোটরসাইকেল প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। আপতত কোনো ঝামেলা নেই। আবারও সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত