আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় মৃত ২, আটক ১

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় মৃত ২, আটক ১

ছবি: এলএবাংলাটাইমস


রবিবার (১ আগস্ট) ভোরে দক্ষিণ লস এঞ্জেলেসে একটি সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল জানায়, ভোর ৪টা ৩৯ মিনিটের দিকে স্লাউসন এভিনিউয়ের নিকটে অবস্থিত ১১০ নং ফ্রি-ওয়েতে দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে।

ঘটনাস্থলে গিয়ে সিএইচপি দেখতে পায় যে সংঘর্ষে লিপ্ত গাড়িগুলো হাইওয়েটির ৩ নং ও ৪ নং লেন পড়েছিলো। গাড়িগুলোর কারণে দুটো লেন বন্ধ হয়ে পড়েছিলো। .

অফিসাররা জানায়, একটি গাড়ির দুইজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।

মৃত ব্যক্তিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশ অপর গাড়িটির চালক ৩০ বছর বয়সী দাওয়ান মারজেটকে গ্রেফতার করে। ধারণা করা হচ্ছে, সে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলো।

কারো কাছে দুর্ঘটনাটি সম্পর্কে কোন তথ্য থাকলে, তাদেরকে সেন্ট্রাল লস এঞ্জেলেস এরিয়া ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের লস এঞ্জেলেস শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

ফোন নাম্বার: 213-744-2331.

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত