আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় খরার শঙ্কায় জলাশয় থেকে পানি উত্তোলণ স্থগিত

ক্যালিফোর্নিয়ায় খরার শঙ্কায় জলাশয় থেকে পানি উত্তোলণ স্থগিত

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার কৃষিপ্রধান অঞ্চলগুলোর বেশ কিছু প্রধান নদী ও জলপ্রবাহ থেকে পানি উত্তোলণ করে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) রাজ্যের নীতি নির্ধারকগণ জানান, ক্যালিফোর্নিয়ায় খরার কারণে সুপেয় পানির ঘাটতি এবং বিলুপ্ত প্রজাতির মাছের মৃত্যুর কারণে এই নির্দেশনা জারি করা হয়েছে।

দ্য ওয়াটার রিসোর্সেস কন্ট্রোল বোর্ড এই জরুরি নির্দেশনা অনুমোদন দেন এবং আগামী দুই সপ্তাহ পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে। তবে পানি পান, রান্না, পরিষ্কার, সেনিটেশান, বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য কিছু কাজে পানি ব্যবহার করা যাবে।

এর একদিন আগে নরদার্ন ক্যালিফোর্নিয়া রিভার সিস্টেমের প্রধান জলাশয় রাশিয়ান রিভার এবং লেক মেন্ডোসিনোর পানি এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলে পানি উত্তোলণ নিষিদ্ধ করা হয়েছে৷ পানি শেষ হয়ে গেলে মানুষ ও অন্যান্য জীববৈচিত্র‍্য হুমকির মুখে পরবে।

তবে মঙ্গলবার সেক্রামেন্টো এবং স্যান জোয়াকিন রিভার সিস্টেমের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার ৪০ শতাংশ ভূমি এবং ৪০ মিলিয়ন বাসিন্দা এই জলাশয়ের উপর নির্ভরশীল।

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ওয়াটার ডিস্ট্রিক্টস 'দ্য ওয়েস্টল্যান্ডস ওয়াটার ডিস্ট্রিক্ট' এই নির্দেশনার প্রতি সমর্থন জানিয়েছে। তারা জানান, এর মাধ্যমে নদী ও জলাশয় থেকে অবৈধভাবে পানি উত্তোলণ বন্ধ হয়ে যাবে।

তবে স্যান জোয়াকিন ট্রিবিউটারিজ অথোরিটি এই নির্দেশনার বিরোধীতা করে বলেন, এটি অনেকটা 'খেলো' সিদ্ধান্ত৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত