আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস কাউন্টিতে টিকা গ্রহণের প্রমাণপত্র ছাড়া মিলবে না সেবা

লস এঞ্জেলেস কাউন্টিতে টিকা গ্রহণের প্রমাণপত্র ছাড়া মিলবে না সেবা

ছবি: এলএবাংলাটাইমস

করোনা বৃদ্ধির হার মোকাবিলার জন্য লস এঞ্জেলেস কাউন্টি প্রতিনিয়ত নতুন উপায় খুঁজে বের করছে। এরই পরিপ্রেক্ষিতে কাউন্টি একটি নতুন নিয়ম জারী করার কথা ভাবছে যেটি অনুসারে যেকোন ইনডোর পাবলিক স্পেসে প্রবেশের পূর্বে টিকাগ্রহণের প্রমাণপত্র দেখাতে হবে।

বুধবার (৪ আগস্ট) সিটি কাউন্টি কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ ও কাউন্সিলম্যান মিচ ওফেরেল প্রস্তাবটি উত্থাপিত করে। প্রস্তাবটি অনুযায়ী, জিম, বার, রিটেল স্টোর, কনসার্ট ভেন্যুসহ ইত্যাদি ইনডোর পাবলিক স্পেসে প্রবেশ করার জন্য কমপক্ষে একটি টিকার ডোজ গ্রহণ করতে হবে ও তাঁর প্রমাণপত্র দেখাতে হবে। 

সাম্প্রতিককালে, অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ কমানোর জন্য সরকারী কর্মকর্তাদের পাশপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে কাউন্টির অনেক রেস্টুরেন্ট টিকা গ্রহণের প্রমাণপত্রের ভিত্তিতে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। তাঁরা জানায়, এই পদক্ষেপ তাঁরা লকডাউনের মত কড়া পদক্ষেপ এড়ানোর জন্য গ্রহণ করেছে।

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় টিকা গ্রহণকে বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করেছে। কিন্তু নতুন প্রস্তাবটি বাস্তবায়িত হলে এই আইনটি পুরো কাউন্টিজুড়ে কার্যকর হবে।

মার্টিনেজ একটি বিবৃতিতে বলেন, ‘যথেষ্ঠ হয়েছে। স্বাস্থ্যকর্মীরা এখন ক্লান্ত। সব মায়েরাও ক্লান্ত। আমাদের বাচ্চারা আরেকটি শিক্ষাবর্ষ হারাতে পারবে না। এখন আমাদের কাছে তিনটি টিকা আছে। আর কি লাগবে এই দুর্যোগের মোকাবিলা করতে। আমাদের বাচ্চারা কিছুদিন পরে স্কুলে ফিরবে আর এখনো অনেকে টিকা গ্রহণ না করে নিজের পাশাপাশি অন্যদের বিপদের মুখে ফালাচ্ছে। এখনো সময় আছে। ডাক্তারের কাছে যান আর টিকা নেন। এখন আমাদের  এটি কাটিয়ে উঠতে হবে।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত