আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ হারে বাড়ছে করোনা

ক্যালিফোর্নিয়া রাজ্যে ভয়াবহ হারে বাড়ছে করোনা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া রাজ্যের টিকা ড্যাশবোর্ড থেকে জানা যায় যে এখনো রাজ্যে ১ কোটি ৮০ লাখ মানুষ টিকা নেননি। রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, এই ব্যক্তিরাই রাজ্যে করোনার বিস্তার ঘটাচ্ছে।

বুধবার (৪ আগস্ট) ক্যালিফোর্নিয়া রাজ্যের জনস্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত পরিসংখ্যান থেকে জানা যায় যে রাজ্যে টিকা নেয়নি এমন ব্যক্তিদের মধ্যে করোনার হার টিকা নিয়েছে এমন ব্যক্তিদের চেয়ে শতকরা ৬০০ ভাগ বেশি। টিকা নেয়নি এমন ব্যক্তিদের মধ্যে যারা করোনা আক্রান্ত তাদের শতকরা ৯০ ভাগ ব্যক্তিই হাসপাতালে ভর্তি হয়েছে।

জুলাই মাসের ৪ তারিখে প্রাপ্ত পরিসংখ্যান থেকে জানা যায় যে বিগত ১ সপ্তাহে ১ লাখ মানুষের মধ্যে ৪ দশমিক ৬ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছে। বুধবারে সংখ্যাটি বৃদ্ধি পেয়ে ১২ দশমিক ৭ এ পৌঁছালেও ২৪ ঘণ্টার ব্যবধানে তা ১৪ দশমিক ২ পৌঁছিয়েছে। টিকাহীনদের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে যাওয়ার কারণে  করোনা বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবারে (৫ জুলাই)  রাজ্যে ৭ হাজার ৪৫৭ করোনা রোগী পাওয়া গিয়েছে। ইতোমধ্যে রাজ্যের মোট জনসংখ্যার শতকরা ৫৫ ভাগ টিকা গ্রহণ করেছে।

রাজ্যের টেস্ট পজিটিভিটির হার দেখায় যে বিগত ১ সপ্তাহে করোনার হার শতকরা ৫ দশমিক ১ থেকে ৬ দশমিক ২ ভাগে পৌঁছিয়েছে। ১৫ জুন এটি ছিলো  শতকরা ০ দশমিক ৯ ভাগ। টেস্ট পজিটিভিটির গ্রাফ থেকে দেখা যায়, সূচক ক্রমশ উপরের দিকেই যাচ্ছে।  .

করোনার কারণে হাসপাতালে ভর্তি সংখ্যার হারও বৃদ্ধি পাচ্ছে। বুধবার (৪ আগস্ট)  পর্যন্ত করোনার কারণে হাসপাতালে মোট ৩ হাজার ৯৭৭ জন ভর্তি হয়েছে। বিগত চার মাসের মধ্যে এটিই সর্বোচ্চ হাসপাতালে ভর্তির সংখ্যা। এর পাশাপাশি, আইসিইউ বেডের সংখ্যাও কমছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত