আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের ইনডোর পাবলিক প্লেসে দেখাতে হবে টিকার সনদ

লস এঞ্জেলেসের ইনডোর পাবলিক প্লেসে দেখাতে হবে টিকার সনদ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। সংক্রমণ নিয়ন্ত্রণে তাই কিছু ইনডোর পাবলিক প্লেসে টিকা গ্রহণের সনদ যাচাই এর নিয়ম আরোপিত হতে পারে।

গণমাধ্যম সূত্র অনুযায়ী, মঙ্গলবার (১০ আগস্ট) দ্য বোর্ড অব সুপারভাইজরস এই প্রস্তাবনাটি পর্যালোচনা করে দেখবে। প্রস্তাবটি উত্থাপন করেন সুপারভাইজর জেনাইস হ্যান।

হ্যান তাঁর প্রস্তাবনায় উল্লেখ করেন, 'নতুন ভ্যারিয়েন্ট ছড়ানো থেকে রক্ষা পেতে ও ভবিষ্যত সংক্রমণ নিয়ন্ত্রণ করতে আরো কিছু নীতিমালা প্রনয়ণ করা সম্ভব কী না, সেটি যাচাই করে দেখা হবে। বিশেষ করে কিছু স্থানে উপস্থিতিদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হবে কী না, তা পর্যালোচনা করেও দেখা হবে'।

তবে কোন কোন ইনডোর পাবলিক প্লেসের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে বা টিকার এক ডোজ না কী পূর্ণ ডোজ গ্রহণের প্রয়োজন হবে, সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়।

যদি প্রস্তাবনাটি গৃহীত হয়, তবে কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথকে দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত রিপোর্ট বোর্ড অব সুপারভাইজারের কাছে পাঠাতে হবে।

গত সপ্তাহে সিটি অব লস এঞ্জেলেস একইরকম একটি প্রস্তাবনা উত্থাপন করেন।

শুক্রবার (৬ আগস্ট) লস এঞ্জেলেস কাউন্টিতে একদিনে আক্রান্ত হয় ৩ হাজার ৯৩০ জন। এছাড়া মারা গেছেন আরো ১৭ জন বাসিন্দা।

কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, 'সংক্রমণ বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা পরীক্ষা বাড়িয়ে দেওয়া'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত