আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে নিষিদ্ধ হতে পারে 'ঘোস্ট গান'

লস এঞ্জেলেসে নিষিদ্ধ হতে পারে 'ঘোস্ট গান'

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে 'ঘোস্ট গান' নিষিদ্ধ করতে প্রস্তাবনা জারি করেছে সিটি কাউন্সিলম্যান পল কর্টেজ এবং পল ক্রেকোরিয়ান। মঙ্গলবার (১০ আগস্ট) ঘোস্ট গান বহন, ক্রয়, বিক্রয় ও পরিবহণ নিষিদ্ধ করতে প্রস্তাবনা জারি করা হয়।

ঘোস্ট গান মূলত ভার্চুয়ালি শনাক্ত করা সম্ভব হয় না। এটিকে কিট গান বা এইটি পারসেন্ট গানও বলা হয়। এর কারণ, এই অস্ত্রগুলো বৈধভাবে বন্দুকের যন্ত্রাংশ ক্রয় করে বাড়িতেই তৈরি করা হয়। এসব বন্দুকের ৮০ শতাংশ পুনরায় বিন্যাস করা হয়। মূলত এসব বন্দুক গান শো বা অনলাইনে বিক্রয় করা হয়।

বন্দুকের বাকি অংশ তৈরি করতে ফেডারেল আইন অনুযায়ী কোনো সিরিয়াল নাম্বার বা ব্যাকগ্রাউন্ড চ্যাক করার প্রয়োজন হয় না।

পল কর্টেজ বলেন, '২০২০ সালে ফেডারেল ব্যুরো অব অ্যালকোহল, টবাকো, ফায়ারআর্মস এবং এক্সপ্লোসিভ (এটিএফ) দ্বারা আটক ৪০ শতাংশ আগ্নেয়াস্ত্র ও লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের আটক এক-তৃতীয়াংশ বন্দুক মূলত ঘোস্ট গান'।

লস এঞ্জেলেসে বিভিন্ন হামলায় এই ঘোস্ট গান ব্যবহার হয়েছে। ২০১৩ সালে সান্তা মনিকা কলেজে ঘোস্ট গান দিয়ে হামলা করা হয় ও এতে ৬ জনের মৃত্যু হয়। ২০১৭ সালে তেহামা কাউন্টিতে সিরিজ গোলাগুলিতে ৫ জন মারা যায়। ২০১৯ সালে সাউগুস হাই স্কুলে বন্দুকধারীর হামলায় তিনজনের মৃত্যু ও তিনজন আহত হোন। এসব প্রতিটি হামলায় ঘোস্ট গান ব্যবহার করা হয়।

এটিএফ ২০১৯ সালে ১০ হাজার ঘোস্ট গান আটক করে। এর মধ্যে ক্যালিফোর্নিয়া রাজ্যে ২ হাজার ৭০০টি ঘোস্ট গান আটক হয়।

ক্রেকোরিয়ান বলেন, 'ঘোস্ট গান মূলত তৈরি হয় এমন করে যে এটিকে ট্র‍্যাক করা সম্ভব নয়। এটি ব্যাকগ্রাউন্ড চ্যাক ছাড়াই বিক্রি হয়। অপরাধের কাজেই এটি অধিক ব্যবহার করা হয়'।

লস এঞ্জেলেস কাউন্টিতে ঘোস্ট গানের কারণে ২০২০ সালে অপরাধমূলক ঘটনা বেড়েছে। এই আইনটি পাশ হলে এসব অপরাধমূলক ঘটনা কমবে বলে দাবি করেন লস এঞ্জেলেস সিটি কাউন্সিলম্যানের দুই সদস্য।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত