আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

লস এঞ্জেলেসে করোনা শনাক্ত কমেছে, অরেঞ্জ কাউন্টিতে বাড়ছে

লস এঞ্জেলেসে করোনা শনাক্ত কমেছে, অরেঞ্জ কাউন্টিতে বাড়ছে

ছবি: এলএবাংলাটাইমস

করোনা পরীক্ষার উপর ভিত্তি করে লস এঞ্জেলেসে শনাক্তের হার কমছে৷ অপরদিকে অরেঞ্জ কাউন্টিতে শনাক্তের হার আগের থেকে বেড়েছে৷ সামনে শনাক্তের হার অরেঞ্জ কাউন্টিতে আরো বাড়তে পারে।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর মঙ্গলবার (১০ আগস্ট) জানান, গত সপ্তাহে লস এঞ্জেলেসে করোনা শনাক্তের হার ৪ দশমিক ৪ শতাংশ
ছিল। এর আগের সপ্তাহে ছিল ৬ দশমিক ৬ শতাংশ।

অপরদিকে অরেঞ্জ কাউন্টির ডেপুটি হেলথ অফিসার ড. রেজিনা চিনসিও-খোং জানান, গত সপ্তাহে অরেঞ্জ কাউন্টিতে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩ শতাংশ। কিন্তু এর আগের সপ্তাহে শনাক্তের হার ছিল ৮ দশমিক ৬ শতাংশ।

চিনসিও-খোং বলেন, 'আমাদের ধারণা আসন্ন দিনে শনাক্তের হার আরো বাড়বে'।

এছাড়া অরেঞ্জ কাউন্টিতে প্রথমবারের মতো একটি শিশুর করোনাজনিত জটিলতার কারণে সৃষ্ট রোগ সাইকোসিস ধরা পরেছে।

করোনার পর সাইকোসিস রোগটি শনাক্ত হওয়া খুবই দূর্লভ। তবে লস এঞ্জেলেস কাউন্টিসহ বিশ্বের অনেক দেশেই এই সাইকোসিসে আক্রান্ত রোগী চিহ্নিত অথবা লিপিবদ্ধ করা হয়েছে।

সাইকোসিসে আক্রান্ত রোগীরা মূলত বাস্তবতার সাথে সংস্পর্শ হারিয়ে ফেলে, এমন কিছু দেখে অথবা শুনে বাস্তবে যার অস্তিত্ব নেই অথবা অদ্ভুত অভিজ্ঞতা বা চিন্তার মুখোমুখি হয়।

চিকিৎসকদের ধারণা, সাইকোসিস করোনার সাথে সম্পর্কিত ইনফ্লেমেশন যেটি মস্তিষ্কে প্রভাব ফেলে।

অরেঞ্জ কাউন্টির ডেপুটি হেলথ ডিরেক্টর ড. রেজিনা চিনসিও-খোং বলেন, যে কোনো ভাইরাল সিন্ড্রোমের কারণে এই ধরণের অবস্থা সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, 'শিশুরা নিজ থেকে এসব অসংলগ্ন আচরণ করে না। তারা এমন কিছু দেখে আর শুনে যা স্বাভাবিক নয়। প্রাথমিকভাবে ধারণা করা হয় ব্রেইনের ইনফ্ল্যামেটরি ডিজিজ থেকে এই সমস্যা হয়'।

দেশজুড়ে শিশুদের মধ্যে করোনা সংক্রমণের হার বেড়ে যেতে থাকার মধ্যেই অরেঞ্জ কাউন্টিতে প্রথম এই ধরণের রোগী শনাক্ত হলো।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত