আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে আসন্ন সপ্তাহে তীব্র তাপদাহ, করণীয় কী?

লস এঞ্জেলেসে আসন্ন সপ্তাহে তীব্র তাপদাহ, করণীয় কী?

ছবি: এলএবাংলাটাইমস

আসন্ন দিনগুলোতে লস এঞ্জেলেসের বেশকিছু অঞ্চলে ধেয়ে আসছে তীব্র গরম। দ্য ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ কাউন্টি বাসিন্দাদের দাবদাহ থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে বেশকিছু সহজ উপায় বাতলে দিয়েছেন।

ডিপার্টমেন্টের এক তথ্য অনুযায়ী, লস এঞ্জেলেসের বিভিন্ন স্থানে হিট অ্যালার্ট অথবা গরম সতর্কতা জারি করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। স্যান ফ্যার্নান্ডো ভ্যালির পূর্ব ও পশ্চিম অঞ্চল এবং সান্তা ক্লারা ভ্যালিতে রবিবার হিট অ্যালার্ট জারি থাকবে।

এছাড়া সোমবারে অ্যান্টেলোপ ভ্যালিতে তীব্র গরম জারি থাকবে।

স্বাস্থ্য কর্মকর্তারা দিনের উষ্ণতম সময়ে বাসিন্দাদের একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে পরামর্শ দিয়েছেন। একই সাথে প্রচুর পানি পান করতে এবং হাইড্রেট থাকতে পরামর্শ দেন তাঁরা।

সেই সাথে গাড়ি অত্যন্ত গরম হয়ে যেতে পারে এবং শিশু ও পোষাপ্রাণীদের একা গাড়ির ভিতর না রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।

কারো যদি উচ্চ রক্তচাপ, বমি, মাথা ঘোরানো এবং চামড়া জ্বালাপোড়া করে, তবে সেটি হিট স্ট্রোকের কারণ হতে পারে। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত ৯১১ এ জরুরি সাহায্যের জন্য ফোন দিতে হবে।

সেই সাথে যারা অসুস্থ, বৃদ্ধ, সন্তানসম্ভবা ও একাকী থাকেন, তাদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে।

কাউন্টি হেলথ অফিসার ড. মুন্টু ডেভিস বাসিন্দাদের দেখাশোনা করতে এবং চারপাশের সবার খেয়াল রাখতে পরামর্শ দিয়েছেন।

মুন্টু ডেভিস এক লিখিত বক্তব্যে বলেন, 'তীব্র গরম শুধু একটি অবস্থা নয়, এটি মারাত্মক ও প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। কিন্তু আমরা যদি নিজেদের, পরিবার ও প্রতিবেশীদের সুরক্ষিত রাখি, তবে শীতল ও হাইড্রেট থাকা সম্ভব'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত