আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সিটি ওয়ার্কারদের বাধ্যতামূলক টিকা গ্রহণ অনুমোদন করলো কাউন্সিল

সিটি ওয়ার্কারদের বাধ্যতামূলক টিকা গ্রহণ অনুমোদন করলো কাউন্সিল

ছবি: এলএবাংলাটাইমস

সিটি ওয়ার্কারদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার প্রস্তাবনাটি অনুমোদন করেছে দ্য লস এঞ্জেলেস সিটি কাউন্সিল। তবে যেসব কর্মীর শারীরিক অসুবিধা বা ধর্মীয় বিধিনিষেধ রয়েছে, তারা নির্দেশনার বাইরে থাকবেন।

বুধবার (১৮ আগস্ট) সিটি কাউন্সিলের মেম্বাররা এই প্রস্তাবনাটি অনুমোদন করেন।

সিটি কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ বলেন, 'লস এঞ্জেলেস প্রথম শহর হিসেবে এর কর্মীদের টিকা নেয়ার প্রস্তাবনা রেখেছিল। এখন ক্যালিফোর্নিয়াসহ বেশকিছু রাজ্য একই নিয়ম জারি করছে। এটি একটি সাধারণ বিবেচনার বিষয়'।

এর আগে মেয়র এরিক গারসেটি এবং নুরি মার্টিনেজ জুলাই মাসের ২৭ তারিখ জানান, সিটি ওয়ার্কারদের টিকা নিতে হবে অথবা সাপ্তাহিক করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তবে নির্দেশনায় খানিকটা পরিবর্তন এনে বলা হয়, 'যাদের স্বাস্থ্যগত অসুবিধা অথবা ধর্মীয় বিধিনিষেধ আছে, তারা টিকা গ্রহণ চাইলে না করতে পারে, তবে কর্মক্ষেত্রে তাদের করোনা পরীক্ষা নিয়মিত করাতে হবে'।

মার্টিনেজ বলেন, 'সিটি কর্মীরা যদি টিকা গ্রহণ না করে, তবে সাধারণ লস এঞ্জেলেসবাসীকে আমরা কীভাবে টিকা নিতে বলবো? কমিউনিটিতে আমাদের উদাহরণ রাখতে হবে'।

নতুন নির্দেশনাটি বাস্তবায়নে মেয়র এরিক গারসেটির অনুমোদন লাগবে। সিটি ওয়ার্কারদের সেপ্টেম্বরের ৭ তারিখের মধ্যে ফাইজার অথবা মডার্নার টিকার প্রথম ডোজ গ্রহণ করতে হবে। দ্বিতীয় ডোজ অক্টোবরের ৫ তারিখের মধ্যে নিতে হবে। এছাড়া যারা জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা গ্রহণ করবেন, অক্টোবরের ৫ তারিখের মধ্যে তাদের টিকা নিতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত