আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার দাবানল বাড়ছে, পুড়েছে ১ হাজার ২০০ একর জমি

ক্যালিফোর্নিয়ার দাবানল বাড়ছে, পুড়েছে ১ হাজার ২০০ একর জমি

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার ক্লিভল্যান্ড ন্যাশনাল ফরেস্টে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। শনিবার (২৮ আগস্ট) লা ক্রিসেন্টার একটি কমিউনিটির কাছে এই দাবানলের সূত্রপাত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নিয়ন্ত্রণে দমকল কর্মীরা কাজ করে যাচ্ছে।

ক্যাল ফায়ার সূত্র জানায়, এই দাবানলকে বলা হচ্ছে চ্যাপারাল ফায়ার। শনিবার দুপুর সাড়ে ১২টায় তেনাজা রোড এবং ক্লিভল্যান্ড ফরেস্ট রোডের কাছে আগুনের সূত্রপাত ঘটে।

দাবানলের কারণে তেজানা ট্রাক ট্রেইলের নর্থ, ক্যালে সিয়েলোর সাউথ, ক্যালে কোলাডোর ইস্ট এবং ক্যালে বি বিয়েটলের ওয়েস্টের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।

এছাড়া নর্থ অব তেজানা রোড, ওয়েস্ট অব ক্যালে পিনো, সাউথ অব হোম্ব্রে লেন ও ওয়েস্ট অব ক্লিভল্যান্ড ন্যাশনাল ফরেস্ট রোডের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে প্রাথমিক সতর্কতা দেওয়া হয়েছে।

ক্যাল ফায়ার জানায়, আগুনে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ হাজার ২০০ একর জমি পুড়ে গেছে৷ তেজানা ফলস ট্রেইলহেডের কাছে পার্কিং লটে এই আগুনের সূত্রপাত হয়েছে।

ক্যাল ফায়ার দুপুর একটার দিকে জানায়, আগুনে ২০ থেকে ২৫ একর জমি পুড়েছে। আবার সাড়ে চারটার দিকে জানায়, আগুন ৪৫০ একর জমি জুড়ে ছড়িয়ে পরেছে।

আগুন ধীরে ধীরে বড় আকার ধারণ করছে। আগুনের কুন্ডলী সান দিয়েগো কাউন্টি থেকে দৃশ্যমান হচ্ছে।ধোঁয়ায় অত্র এলাকার বাতাস দূষিত হচ্ছে।

দাবানল নিয়ন্ত্রণে ১৫০ জন দমকলকর্মী কাজ করে যাচ্ছে। আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত