আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রিভারসাইডের দাবানল বাড়ছে, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

রিভারসাইডের দাবানল বাড়ছে, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

ছবি: এলএবাংলাটাইমস

রিভারসাইড কাউন্টির কমিউনিটি অব লা ক্রেসটার নিকটে সূত্রপাত হওয়া দাবানল বাড়ছে। আগুন এখন পাহাড়ের পাদদেশে ছড়িয়ে গেছে ও দুইটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।

রবিবার (২৯ আগস্ট) সকাল পর্যন্ত ১ হাজার ৪২৫ একর জমি পুড়ে গেছে। ক্লেভল্যান্ড ন্যাশনাল ফরেস্ট এ এই আগুন জ্বলছে। এখন পর্যন্ত দমকল কর্মীরা ১০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

এর আগে শনিবার ক্লেভল্যান্ড ফরেস্ট রোড এবং তেনাজা রোডের কাছে আগুনের সূত্রপাত হয়। আগুন খুবই দ্রুত ছড়িয়ে পরে এবং কয়েক ঘণ্টার ব্যবধানে হাজার গ্রাস করে। এর ফলে বাসিন্দাদের বাধ্যতামূলক অন্যত্র সরে যেতে হয়।

রবিবারেও উচ্ছেদ নির্দেশ এবং উচ্ছেদ সতর্কতা জারি করা হয়েছে।

দাবানলের কারণে তেজানা ট্রাক ট্রেইলের নর্থ, ক্যালে সিয়েলোর সাউথ, ক্যালে কোলাডোর ইস্ট এবং ক্যালে বি বিয়েটলের ওয়েস্টের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।

এছাড়া নর্থ অব তেজানা রোড, ওয়েস্ট অব ক্যালে পিনো, সাউথ অব হোম্ব্রে লেন ও ওয়েস্ট অব ক্লিভল্যান্ড ন্যাশনাল ফরেস্ট রোডের বাসিন্দাদের অন্যত্র সরে যেতে প্রাথমিক সতর্কতা দেওয়া হয়েছে।

মুরিয়েতা হাই স্কুলের ৪২২০০ নাইটহাউক ওয়েতে যেসব বাসিন্দা নিজ বাসস্থান ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে, তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা রাখা রয়েছে।

এছাড়া ছোট পোষা প্রাণীদের জন্য ওয়াইল্ডোমারে ৩৩৭৫১ মিশন ট্রেইলের অ্যানিমেল ফ্রেন্ডস অব দ্য ভ্যালিতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আর বড় প্রাণীর জন্য সান জাসিনতোর ৫৮১ এস. গ্র‍্যান্ড অ্যাভিনিউ এর সান জাসিনতো অ্যানিমেল শেল্টারে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

দাবানলের আগুন নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ১৫০ জন দাবানল কর্মী কাজ করে যাচ্ছে। আকাশপথে এবং স্থলপথে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

এদিকে দাবানলের কারণে বিভিন্ন স্থানে সোমবার স্মোক অ্যাডভাইজরি জারি করা হয়। রিভারসাইড কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে যেয়ে এক দমকল কর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের প্রভাবে রাতের আকাশ কমলা রঙ ধারণ করে। এটি ক্রমশ বন থেকে নিকটস্থ বাড়িঘরের দিকে এগিয়ে যাচ্ছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত