আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে গুলিতে আহত শেরিফ ডেপুটি

লস এঞ্জেলেসে গুলিতে আহত শেরিফ ডেপুটি

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের একজন ডেপুটি আততায়ীর ছোঁড়া গুলিতে আহত হয়েছেন। এই ঘটনার সাথে জড়িত এক ব্যক্তি পালিয়ে গেছে।

সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় লিনউডে এই ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।

আহত ডেপুটির নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি। তবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডেপুটির অবস্থা কেমন, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে লরাইন স্ট্রিটে এই ঘটনা ঘটে। ডেপুটি সদস্য ডাকাতির ঘটনা শুনে সেখানে উপস্থিত হয়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গুলি করে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্তের গাড়িতেও গুলি ছোঁড়া হয়। এতে উইন্ডশিল্ড ভেঙ্গে যায়।

এই ঘটনায় অভিযুক্তকে আটক করতে ওই এলাকা লকডাউন করা হয়। এখনো ওই ব্যক্তিকে ধরতে খোঁজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

কর্তৃপক্ষ জানায়, আশা করা যাচ্ছে ডেপুটি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত