আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লং বিচে কম বয়েসীদের মধ্যে বাড়ছে করোনায় মৃতের হার

লং বিচে কম বয়েসীদের মধ্যে বাড়ছে করোনায় মৃতের হার

ছবি: এলএবাংলাটাইমস

লং বিচে অপেক্ষাকৃত কম বয়েসীদের মধ্যে করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়ছে। নগর কর্তৃপক্ষ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জানায়, বর্তমানে যারা লং বিচে করোনায় মারা যাচ্ছেন, তাদের গড় বয়স ৫৯ বছর।

গত বছর মার্চে করোনায় মৃতদের বয়সের থেকে এবারে মৃতদের গড় বয়স ১৩ বছর কম।

লং বিচের মেয়র রবার্ট গারসিয়া এক বিবৃতিতে বলেন, 'লং বিচের যেসব বাসিন্দা করোনায় মৃত্যুবরণ করেছেন, তাঁদের আমরা স্মরণে রেখেছি। তাদের জন্য আমাদের প্রার্থনা রয়েছে'।

'সাম্প্রতিক মৃতদের গড় বয়স বিবেচনায় দেখা যাচ্ছে আমাদের তরুণ প্রজন্মের টিকা নেওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। তাদের নিজেদের ও আশেপাশের সুরক্ষা নিশ্চিত করতে এটি জরুরি'- বলেন মেয়র রবার্ট।

লং বিচ ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের মহামারি বিভাগের তথ্য অনুসারে, তরুণ  ও যারা টিকা গ্রহণ করেনি, তাদের মধ্যে মৃতের হার বাড়ার পাশাপাশি পুরুষ বাসিন্দাদের মধ্যেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত মোট মৃতের ৭০ শতাংশই পুরুষ।

নগর কর্তৃপক্ষ জানায়, গত জুলাই এর পর থেকেই যারা টিকা গ্রহণ করেননি, লং বিচে তাদের মধ্যে সংক্রমণ বেড়েছে। আর এর আগে পুরুষদের মধ্যে মৃতের হার ছিল ৫৮ শতাংশ।

সিটি হেলথ অফিসার ড. আনিসা ডেভিস বলেন, 'তরুণ সদস্যদের শুধু বয়স্ক ও যাদের শারীরিক সমস্যা আছে, তাদের সুরক্ষা নয় বরং নিজেদের সুরক্ষার জন্যও টিকা গ্রহণ করতে হবে'।

তিনি বলেন, 'দয়া করে ইনডোর পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার করুন এবং যোগ্য হলে টিকা গ্রহণ করুন'।

বর্তমানে লস বিচের ১২ ও এর বেশি বয়েসী ৭৫ শতাংশ বাসিন্দা টিকার অন্তত এক ডোজ গ্রহণ করেছেন এবং ৬৫ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন।

এছাড়া যেসব বাসিন্দার বয়স ৬৫ কিংবা এর বেশি, তাদের ৯৯ শতাংশই টিকা গ্রহণ করেছেন। আর যাদের বয়স ১৮ থেকে ৩৪ এর মধ্যে, তাদের ৬০ দশমিক ৫ শতাংশ বাসিন্দা টিকার ডোজ নিয়েছেন।

টিকা বিষয়ে তথ্য পেতে ভিজিট করুন-
longbeach.gov/vaxlb, কল করুন- 562-570-4636
বা মেইল করুন-  Covid19Vaccine@longbeach.gov.

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত