আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

অরেঞ্জ কাউন্টিতে করোনায় দ্বিতীয় শিশুর মৃত্যু

অরেঞ্জ কাউন্টিতে করোনায় দ্বিতীয় শিশুর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

অরেঞ্জ কাউন্টিতে করোনায় পাঁচ বছরের কম বয়েসী দ্বিতীয় এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) অরেঞ্জ কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

অরেঞ্জ কাউন্টি হেলথ কেয়ার এজেন্সি জানায়, গত মাসে শিশুটি করোনায় মারা যায়। শিশুটির বয়স ছিল ৫ বছর ও তার অন্যান্য স্বাস্থ্যজনিত সমস্যা ছিল।

অরেঞ্জ কাউন্টির পাবলিক হেলথ অফিসার ড. ক্লায়টন চাও বলেন, 'এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে এই ভাইরাসের কাছে শিশু কিংবা বৃদ্ধ কোনো বিষয় নয়। আরো নবীন কোনো প্রাণহানির আগেই আমাদের এই মহামারি রোধ করতে হবে'।

শিশুটির মৃত্যু সম্পর্কে এর বেশি তথ্য প্রকাশ করা হয়। নাম-ঠিকানা, লিঙ্গ ও প্রকৃত বয়সও প্রকাশ করা হয়নি।

অরেঞ্জ কাউন্টিতে করোনায় এটি দ্বিতীয় শিশু মৃত্যুর ঘটনা। এর আগে গত বছর আগস্টে প্রথম এক শিশুর মৃত্যু হয়েছিল, ওই শিশুটির বেশ শারীরিক জটিলতা ছিল।

গত মাসে লস এঞ্জেলেস কাউন্টিতে বারো বছরের নিচে এক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটে।

অরেঞ্জ কাউন্টির ডেপুটি হেলথ অফিসার ড. রেজিনা চিনসিও-খোং বলেন, 'এটি আমাদের মনে করিয়ে দেয় করোনায় যে কোনো বয়েসী ব্যক্তির মৃত্যু হতে পারে'।

চলতি বছরের অক্টোবরেই ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য ফাইজারের তৈরি করোনা টিকা অনুমোদন পেতে পারে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্যখাতের সাথে সংশ্লিষ্ট দুই শীর্ষ কর্মকর্তা এই কথা জানান।

সূত্র জানায়, ফাইজার ও বায়োএনটেকের সম্মিলিত টিকাটি অক্টোবরের মধ্যেই ক্লিনিক্যাল ট্রায়ালের ডাটা যথাযথ উপস্থাপন করতে পারবে। এরপর শিশুদের উপর জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এরপর ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে অনুমোদন চাইবে প্রতিষ্ঠানটি৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত