আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

লস এঞ্জেলেস থেকে নিখোঁজ এক ব্রিটিশ অভিনেত্রী!

লস এঞ্জেলেস থেকে নিখোঁজ এক ব্রিটিশ অভিনেত্রী!

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস থেকে বেশ কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন এক ব্রিটিশ অভিনেত্রী। তাকে খুঁজে পেতে জনসাধারণের সাহায্য চেয়েছেন তার পরিবার এবং স্বজনরা।

নিখোঁজ অভিনেত্রীর নাম তানয়ারাদযাও তানয়া ফিয়ার (৩১)। তিনি ব্রিটিশ টিভি সিরিজ 'ড. হু' ও সিনেমা 'কিক অ্যাস-টু'সহ অন্যান্য আরো সিরিজে অভিনয় করেছেন। সম্প্রতি স্ট্যান্ডআপ কমেডি ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।

ফিয়ারের বন্ধুরা জানান, তিনি হলিউড বাউলের কাছেই বাস করতেন। তাকে সর্বশেষ হলিউডের সান্তা মনিকা বোলেভার্ডের ট্রেডার জো'সে দেখা গেছে।

দ্য লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট বিষয়টি নিশ্চিত করে জানান, সেপ্টেম্বরের ৯ তারিখ একটি 'নিখোঁজ' এর বিষয়ে রিপোর্ট হয়েছে।

ফিয়ারের ম্যানেজার গণমাধ্যমকে জানান, এক সপ্তাহ আগে সর্বশেষ ফিয়ারের সাথে তার কথা হয়েছে এবং তিনি ভালো ছিলেন।

ম্যানেজার অ্যালেক্স কোল জানান, 'তিনি যতোদিন কাজ করেছেন, তার ক্যারিয়ার বেশ ভালো ছিল। আশা করছি আমরা অবশ্যই তাকে ফেরত পাবো এবং এটি একটি ছোট ভুল বোঝাবুঝি হবে'।

ফিয়ারের নিখোঁজের বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টকে তথ্য দিয়ে সাহায্য করতে বলা হয়েছে অথবা @FindTanyafear টুইটার অ্যাকাউন্টে জানাতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত