আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নির্দেশনা সত্ত্বেও টিকা গ্রহণ করেননি কাউন্টির অর্ধেক কর্মী

নির্দেশনা সত্ত্বেও টিকা গ্রহণ করেননি কাউন্টির অর্ধেক কর্মী

ছবি: এলএবাংলাটাইমস

সাম্প্রতিক প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, লস এঞ্জেলেস কাউন্টির মোট কর্মীদের মাত্র অর্ধেক অংশ টিকা গ্রহণ করেছেন। যদিও লস এঞ্জেলেস কাউন্টির কর্মীদের টিকা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রকাশিত তালিকা অনুসারে, এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টির মাত্র ৫৭ হাজার কর্মী টিকার এক ডোজ গ্রহণ করেছেন। আর এই সংখ্যার অর্ধেকের কম টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে ৬ হাজারের বেশি কর্মী ধর্মীয় অথবা মেডিকেল ইস্যুতে টিকা নিতে অস্বীকৃতি জানায়।

এর আগে দ্য সিটি কাউন্সিল ও মেয়র এরিক গারসেটি অক্টোবরের ১৯ তারিখের মধ্যে সকল বাসিন্দাদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করেন।

ডিপার্টমেন্ট অনুসারে টিকাগ্রহণের হার হলো-

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট: পুলিশ বিভাগের অর্ধেক জনবল বা ১২ হাজার ৩১৫ সদস্য টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন।

বিনোকেন্দ্র ও পার্ক: ৮ হাজার ৯১ জন কর্মীর মধ্যে ৩ হাজার ৭৫ জন টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, যা ৪০ শতাংশের কম।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট: এই বিভাগের ৩ হাজার ৭১২ জন বা এক-তৃতীয়াংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন।

ডিপার্টমেন্ট অব ওয়াটার অ্যান্ড পাওয়ার: ১১ হাজার ৬৪৩ জন কর্মীর মধ্যে ৩ হাজার ৫০১ জন কর্মী টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, যা মোট ৩০ শতাংশ।

মেয়র এরিক গারসেটি বলেন, কোনো রকম কারণ ছাড়া যারা টিকা নিতে অস্বীকৃতি জানাবে, তাদের জন্য নমনীয় হওয়ার সুযোগ নেই। এটি গ্রহণযোগ্য হবে না।

যেসব কর্মী টিকা গ্রহণ করবেন না, তাদের সপ্তাহান্তে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এখন পর্যন্ত ২৩ হাজার কর্মী টিকাদানের তথ্য কর্তৃপক্ষকে জানাননি। ৬ হাজার কর্মী জানিয়েছেন তারা টিকা গ্রহণ করেননি৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত