আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আফগান শরনার্থীদের কাজে নিয়োগ দেবে অ্যামাজন, চোবানিসহ ৩১টি বৃহৎ প্রতিষ্ঠান

আফগান শরনার্থীদের কাজে নিয়োগ দেবে অ্যামাজন, চোবানিসহ ৩১টি বৃহৎ প্রতিষ্ঠান

ছবি: এলএবাংলাটাইমস

অ্যামাজন, চোবানি, ইউপিএসসহ আরো ৩০টি বৃহৎ প্রতিষ্ঠান আফগানিস্তান থেকে আগত শরনার্থীদের কাজে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে প্রতিজ্ঞা করেছে।

প্রতিষ্ঠানগুলো মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায়, আফগানিস্তান থেকে আগত হাজার হাজার শরনার্থী যারা আমেরিকায় এসেছেন, অর্থনীতিতে তারা যেন ভূমিকা রাখতে পারে সেই প্রচেষ্টা করা হবে। প্রায় ৩৭ হাজার আফগানির একটি দল রাজ্যগুলোতে এই মাসে এসেছে।

৩৩টি প্রতিষ্ঠান জানায়, তারা টেন্ট কোয়ালিশন ফর আফগান রিফিউজিস নামে একটি সংগঠনে যুক্ত হয়েছে৷ বিখ্যাত দুগ্ধজাত পণ্য ও খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান চোবানির ফাউণ্ডার ও সিইও হামদি উলুকায়া এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

উলুকায়া এক বিবৃতিতে বলেন, 'যেই মুহুর্তে একজন শরনার্থী কাজ শুরু করে, সেই মুহুর্ত থেকে সে ব্যক্তি আর শরনার্থী থাকেন না। এটি সেই মুহুর্ত যখন তারা নিজেদের সাবলম্বী ভাবতে পারে। নতুন বন্ধু বানাতে পারে এবং নতুনভাবে জীবনযাপন শুরু করতে পারে'।

প্যাকেজ ডেলিভারি প্রতিষ্ঠাব ইউপিএস জানিয়েছে, আফগান শরনার্থীদের সঠিক কাজে লাগাতে তারা পদক্ষেপ নিতে শুরু করেছে।

অনলাইন শপিং জায়ান্ট অ্যামাজন জানায়, প্রতিষ্ঠানটি শরনার্থীদের ওয়্যারহাউজ বা ট্রান্সপোর্টেশব হাবে কাজ দেওয়া শুরু করবে। সেই সাথে যোগ্যতা অনুসারে টেক রোল কিংবা কর্পোরেট খাতেও নিয়োগ দিবে৷ এছাড়া ট্রেনিং ও শিক্ষা যেমন কলেজ টিউশন অথবা ইংরেজি ভাষা শেখার জন্য অর্থ প্রদান করবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত