আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় বুস্টার ডোজ প্রদানের পরিকল্পনা শুরু

ক্যালিফোর্নিয়ায় বুস্টার ডোজ প্রদানের পরিকল্পনা শুরু

ছবি: এলএবাংলাটাইমস

করোনা টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ প্রদান বিষয়ে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে ক্যালিফোর্নিয়া। মূলত বয়স্ক বাসিন্দা ও প্রাপ্তবয়স্ক মানুষ, যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এই বুস্টার ডোজ দেওয়া হবে।

এছাড়া ১২ বছরের কম বয়েসীদের টিকা ফেডারেল কতৃক অনুমোদন পাওয়ার পর দ্রুতই টিকাদান কর্মসূচি চালু করার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়া রাজ্য কর্তৃপক্ষ এই বিষয়ে একাধিক স্তরের পরিকল্পনা প্রকাশ করেন।

যেসব বাসিন্দা টিকা নিতে দ্বিধাগ্রস্ত, যাদের বয়স ৫ থেকে ১১ এর মধ্যে ও যাদের বুস্টার ডোজ প্রয়োজন, তাদের জন্য এই পরিকল্পনা করা হয়েছে।

বৃহস্পতিবার দ্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র ৬৫ ও এর বেশি বয়েসী বাসিন্দাদের জন্য বুস্টার ডোজের অনুমোদন করেছে৷ এর ফলে করোনার বিরুদ্ধে বৃহৎ কর্মসূচি গৃহীত হয়েছে।

এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ার ৬৫ বছর এবং এর বেশি বয়েসী ৬ দশমিক ৫ মিলিয়ন বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন।

গভর্নর গেভিন নিউসাম জানান, ইন-পারসন লার্নিং এর ক্ষেত্রে যেসব শিক্ষার্থী টিকার জন্য উপযুক্ত হবে তাদের টিকা গ্রহণ করতে হবে।

নিউসাম বলেন, 'আমি শীতকালীন সংক্রমণ নিয়ে চিন্তিত। আমাদের ১২ থেকে ১৭ বছর বয়েসী শিশুদের টিকার আওতায় আনতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত