আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের মেট্রো স্টেশনে বন্দুক হামলা, আহত ৪

লস এঞ্জেলেসের মেট্রো স্টেশনে বন্দুক হামলা, আহত ৪

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের উইলোব্রুক মেট্রো স্টেশনে বন্দুক হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন চার ব্যক্তি। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ৭টা ৪০ মিনিটে বন্দুক হামলার ঘটনাটি ঘটে।

শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, গোলাগুলির ঘটনা শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ডেপুটি সদ্যসরা। আহতদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন এবং একজনের অবস্থা কিছুটা স্থিতিশীল।

লস এঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানায়, আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত তাদের পূর্ণাঙ্গ পরিচয় বা লিঙ্গ-বয়স প্রকাশ করা হয়নি৷

এই ঘটনায় অভিযুক্ত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে গোলাগুলির ঘটনার পর তড়িঘড়ি করে আসতে যেয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হয় পুলিশ। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, সাউথ সেন্ট্রাল অ্যাভিনিউ এর ১০৬০০ ব্লকের কাছে রাত ৮টার দিকে আটজন আহত হয়। এদের মধ্যে দুইজন পুলিশ অফিসার, দুইটি শিশু ও চারজন প্রাপ্তবয়স্ক বাসিন্দা রয়েছে। তবে কেউ গুরুতরভাবে আহত হোননি।

পরবর্তীতে লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের অফিসাররা গাড়ি দুর্ঘটনার মুখে পরে।

পুলিশ ডিপার্টমেন্ট আরো জানায়, গোলাগুলির সাথে সম্পৃক্ত অভিযোগে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত