আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বন্ধ হয়ে গেলো সান্তা মনিকার বিখ্যাত ব্রেকফাস্ট স্পট!

বন্ধ হয়ে গেলো সান্তা মনিকার বিখ্যাত ব্রেকফাস্ট স্পট!

ছবি: এলএবাংলাটাইমস

করোনা মহামারির জেরে দুর্বল অর্থনীতির প্রভাবে ৪২ বছর ধরে চলা সান্তা মনিকার বিখ্যাত ব্রেকফাস্ট স্পট ওপি ক্যাফে বন্ধ হয়ে গেলো। রবিবার (২৬ সেপ্টেম্বর) শেষবারের মতো গ্রাহকদের সেবা দিয়ে ক্যাফেটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

সাড়ে তিন যুগের বেশি সময় ধরে ওশেন অ্যাভিনিউ এর বিখ্যাত ব্রেকফাস্ট স্পটটি গ্রাহকদের সেবা দিয়ে গেছে। এই সময়কালে একাধিক মালিকানা পরিবর্তন হয়েছে তবে সুনাম কমেনি।

ওপি ক্যাফের ম্যানেজার ম্যাট স্পেইরিখ বলেন, এই ক্যাফের মূল বিষয়টি এর অবস্থান৷ রাস্তার পাশে এটি, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের কাছাকাছি হওয়ায় এটির চাহিদা তুমুল ছিল। বর্তমানে এর আশেপাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান সরে গেছে বা অন্যত্র কাজ করছে। ফলে এটি বন্ধ করে দিতে হচ্ছে'।

১৮ মাস ধরে চলা করোনা মহামারির ফলে অর্থনৈতিক মন্দা এবং পথচারীদের আনাগোনা কমে যাওয়ায় এটি বন্ধ করে দিতে হচ্ছে।

দীর্ঘদিনের গ্রাহক রস এভারলি রবিবার সর্বশেষ ব্রেকফাস্ট করার পর বলেন, 'এটি খুবই কষ্টদায়ক। ১৮ মাস ধরে মানুষ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, এটি অন্যতম একটি উদাহরণ। এটির কোনো শেষ নেই'।

রবিবার ছুটির দিনে ক্যাফেতে খুবই ভীড়ভাট্টা লেগে ছিল। রেস্টুরেন্টের কর্মীরা সেই আগের মতোই গ্রাহক সেবা দিয়ে গেছেন।

ম্যাট স্পেইরিখ বলেন, আমরা আমাদের কর্মীদের সরিয়ে অন্যত্র কাজ দিচ্ছি। এটি তীক্ত অভিজ্ঞতা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত