আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি: ২০২১ সালের মধ্যে সর্বোচ্চ

লস এঞ্জেলেসে গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি: ২০২১ সালের মধ্যে সর্বোচ্চ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে সেল্ফ সার্ভিস গ্যাসোলিনের গড় মূল্যবৃদ্ধির নতুন রেকর্ড হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুই সেন্ট বেড়ে গ্যাসোলিনের মূল্য হয়েছে ৪ ডলার ৪১ সেন্ট।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এবং ওয়েল প্রাইস ইনফরমেশন সার্ভিস এই তথ্যটি নিশ্চিত করে জানায়, এর আগের দিন রবিবার গ্যাসের মূল্য ছিল সর্বোচ্চ ৪ ডলার ৪০ সেন্ট। টানা পাঁচদিন ধরে গ্যাসের দাম বেড়েছে ১ দশমিক ৩ সেন্ট।

এক সপ্তাহ আগের থেকে গ্যাসোলিনের মূল্য বেড়েছে ১ সেন্টের ১০ ভাগের ৮ অংশ। এক মাস আগের থেকে বেড়েছে ১ দশমিক ১ সেন্ট, এক বছর আগের থেকে বেড়েছে ১ ডলার ২০ সেন্ট। এই বছরের শুরু থেকে মোট বৃদ্ধি পেয়েছে ১ ডলার ১৭ সেন্ট৷

তবে ২০১২ সালে দেশজুড়ে গ্যাসোলিনের গড় মূল্য সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছিল। তখন গ্যাসোলিনের মূল্য ছিল ৪ ডলার ৭০ সেন্ট। আগের রেকর্ড মূল্য থেকে ৩০ সেন্ট কম রয়েছে বর্তমানে।

লস এঞ্জেলেস কাউন্টি থেকে অন্যান্য কাউন্টিগুলোতে গড় গ্যাসোলিনের মূল্য কয়েক সেন্ট কম রয়েছে।

অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের মূল্য টানা তিনদিন ধরে স্থির রয়েছে। বর্তমানে অরেঞ্জ কাউন্টিতে গ্যাসের গড় মূল্য ৪ ডলার ৩৬ সেন্ট৷ এর আগে আগস্টের ২৭ তারিখ গ্যাসোলিনের মূল্যবৃদ্ধির রেকর্ড হয়েছিল। তখন মূল্য ছিল ৪ ডলার ৩৭ সেন্ট৷

অরেঞ্জ কাউন্টিতে এক সপ্তাহ আগের থেকে গ্যাসোলিন এর মূল্য বেড়েছে ১ সেন্টের ১০ ভাগের ৮ ভাগ। ১ বছর আগের থেকে বেড়েছে ১ ডলার ১৯ সেন্ট। এই বছরের শুরু থেকে বেড়েছে ১ ডলার ১৫ সেন্ট।

ভেনচুর কাউন্টিতে গ্যাসোলিনের গড় মূল্য বর্তমানে ৪ ডলার ৩৭ সেন্ট। স্যান বার্নার্ডিনো কাউন্টিতে গড় মূল্য ৪ ডলার ৩৫ সেন্ট এবং রিভারসাইড কাউন্টিতে গড় মূল্য ৪ ডলার ৩১ সেন্ট।

পুরো দেশের গড় হিসেবে গ্যাসোলিনের বর্তমান মূল্য ৩ ডলার ২৫ সেন্ট৷ সর্বোচ্চ ৪ ডলার ৪৭ সেন্টে গ্যাসোলিন কিনতে হচ্ছে স্যান ফ্রান্সিসকোর বাসিন্দাদের।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত