আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

স্কুল নিরাপত্তাকর্মীর গুলিতে গুরুতর আহত এক নারী

স্কুল নিরাপত্তাকর্মীর গুলিতে গুরুতর আহত এক নারী

ছবি: এলএবাংলাটাইমস

লং বিচের এক স্কুলের নিরাপত্তাকর্মীর গুলিতে গুরুতর আহত হয়েছেন এক নারী। আহত ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনা নিয়ে তদন্ত চলছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) লং বিচের মিল্লিকান হাই স্কুল এর এক নিরাপত্তাকর্মী এক নারীর উপর গুলি ছুঁড়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

দ্য লং বিচ ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এক বিবৃতিতে জানায়, স্প্রিং স্ট্রিট এবং পালো ভেরদে অ্যাভিনিউ এ বিকাল ৩টা ১৩ মিনিটের দিকে একাধিক মানুষের মধ্যে বিবাদের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্কুল সেফটির কয়েকজন অফিসার।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিবাদমান একটি সিলভার রঙ এর সেডান গাড়ির দিকে এগিয়ে যেতে থাকলে ড্রাইভার স্থান ত্যাগ করতে উদ্যত হয়। এই সময় এক অফিসার ওই গাড়িতে গুলি ছুঁড়লে নারী গুলিবিদ্ধ হয়।

পুলিশ জানায়, আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্কুল ডিস্ট্রিক্ট এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় মিল্লিকান হাই স্কুলের কোনো শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়নি। একই সাথে মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের সহায়তার জন্য আরো বাড়তি জনবল কাজ করবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত