আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আসন্ন দিনে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার তাপমাত্রা বাড়বে ২০ ডিগ্রী!

আসন্ন দিনে সাউদার্ন ক্যালিফোর্নিয়ার তাপমাত্রা বাড়বে ২০ ডিগ্রী!

ছবি: এলএবাংলাটাইমস

বেশ কয়েকদিন বসন্তের শীতল আবহাওয়া বিরাজ করেছে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায়। তবে এই সপ্তাহের শেষ থেকে আবারো গ্রীষ্মের তীব্রতা অনুভব করা যাবে এই অঞ্চলে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) থেকে তাপমাত্রা ১০ থেকে ২০ ডিগ্রী বেড়ে যেতে পারে। মূলত বাতাসের গতিবেগের পরিবর্তন এবং দিক পরিবর্তনের কারণে তাপমাত্রা দ্রুত বাড়বে।

এনডব্লিউএস জানায়, সমুদ্র তীর হতে দূরবর্তী উষ্ণ ও শুষ্ক বাতাসের প্রভাবে আবহাওয়া এবং তাপমাত্রা বেশ দ্রুত পরিবর্তন হবে। এই সপ্তাহের তাপমাত্রা গড়ে ছিল ৭০ ডিগ্রী ফারেনহাইট। তবে এটি দ্রুতই বেড়ে যাবে৷

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) লস এঞ্জেলেস আবহাওয়া দপ্তর এক টুইট বার্তায় জানায়, শীতল পরিবেশ থাকলে তা উপভোগ করুন। এই সপ্তাহের শেষেই ধেয়ে আসছে গরম।

আবহাওয়া পূর্ভাবাসে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ইনল্যান্ড অঞ্চলে আবহাওয়া বেড়ে হবে ৮০ ডিগ্রী থেকে ৯০ ডিগ্রী ফারেনহাইট। কিছু এলাকায় তাপমাত্রা ৯০ ডিগ্রী ছাড়িয়ে যাবে। যেমন পাম স্প্রিংসে তাপমাত্রা বৃ্হস্পতিবার ৯৭ ডিগ্রী হতে পারে ও শনিবারে ৯৮ ডিগ্রী হতে পারে।

এছাড়া মঙ্গলবারের পূর্বাভাসে ওয়েদার সার্ভিস জানায়, আগামী ৪৮ ঘণ্টায় আদ্রতা কমে যাবে ২৫ থেকে অন্তত ৫০ শতাংশ৷ কিছু কিছু এলাকায় আদ্রতা একক সংখ্যা হয়ে যেতে পারে।

মঙ্গলবার বিকাল থেকেই বাতাস বইতে শুরু করেছে। বুধবার সকাল পর্যন্ত উষ্ণ ঝড়ো বাতাসের কারণে কিছু অঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজ করবে।

সবচেয়ে বেশি বাতাস ইন্টারস্টেট-ফাইভ কোরিডর এবং অ্যান্টিলোপ ভ্যালিতে বইবে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪৫ কিলোমিটার বেগে বাতাস বইবে।

এর ফলে সমুদ্রে বিপদজনক এবং বিশাল ঢেউ আসতে পারে। বিদ্যুৎ চলে যেতে পারে এবং ভারী বাহনের ক্ষতি হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত