আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ল্যানকেস্টারে নিজ সন্তানদেরকে হত্যার অভিযোগে মা গ্রেফতার

ল্যানকেস্টারে নিজ সন্তানদেরকে হত্যার অভিযোগে মা গ্রেফতার

ছবি: এলএবাংলাটাইমস

বুধবারে (২৯ তারিখ) কর্তৃপক্ষ জানায়, ল্যানকেস্টারে বিগত বছরে ভয়াবহভাবে খুন হওয়া শিশুদ্বয়ের মাকে হত্যার অভিযোগে এরিজোনা থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবারে (২৮ সেপ্টেম্বর) ৪৪ বছর বয়সী ন্যাটালি ব্রোথওয়েলকে তাঁর টুসকনের বাসা থেকে গ্রেফতার করা হয়। এর একদিন পূর্বেই তাঁর বিরুদ্ধে প্রসিকিউটররা মামলা দায়ের করে। তাঁর বিরুদ্ধে ২টি খুন ও ২টি শিশু নির্যাতনের মামলা দায়ের করা হয়।  

হত্যাকাণ্ডটিতে মহিলাটির কোন ভূমিকা আছে কিনা তা তদন্তকারীরা এখনো জানাননি।

ব্রোথওয়েলের গ্রেপ্তার ১২ বছর বয়সী ছেলে এবং ১৩ বছর বয়সী মেয়েটির ভয়াবহ হত্যাকাণ্ডের সাথে জড়িত দ্বিতীয় গ্রেফতার। ২০২০ সালের ৪ ডিসেম্বর, ল্যানকেস্টার সেঞ্চুরী সার্কেলের ৪৫০০০ নং ব্লকে ২ শিশুর মরদেহ খুঁজে পাওয়া যায়।  

লস এঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট এটর্নির অফিস জানায় যে শিশুদ্বয়ের বাবা, ৩৫ বছর বয়সী, মরিস টেইলর সিনিয়ার নভেম্বরের ২৯ তারিখ শিশুদ্বয়কে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে। ধারনা করা হচ্ছে, হত্যার পরেও সে মৃতদেহদুটি বাসায় সংরক্ষন করে রেখেছিলো। পাশাপাশি, সে তাঁর ৮ ও ৯ বছর বয়সী শিশুদেরকেও মৃতদেহ দেখতে বাধ্য করে।

প্রসিকিউটরদের অভিযোগ, ছোট বাচ্চাদেরকেও বেশ কয়েকদিন খাবার ছাড়াই তাদের ঘরে থাকতে বাধ্য করা হয়েছিল।

এই মামলায় টেলরের বিরুদ্ধে হত্যা এবং শিশু নির্যাতনের দুটি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে সে পুলিশী হেফাজতে অবস্থান করছে।

কর্তৃপক্ষ টেলর বা ব্রোথওয়েলের বুকিং ছবি প্রকাশ করেনি।

মামলাটি তদন্তাধীন অবস্থায় রয়েছে। কারো কাছে কোন প্রকার তথ্য থাকলে, তাকে শেরিফের হোমিসাইড ব্যুরোতে 323-890-5500 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

 

শেয়ার করুন

পাঠকের মতামত