আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

হলিউডে তরুণীকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে আহত হামলাকারী

হলিউডে তরুণীকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে আহত হামলাকারী

ছবি: এলএবাংলাটাইমস

হলিউডে ১৯ বছরের এক তরুণীকে ছুরিকাঘাতের পর পুলিশের গুলিতে আহত হয়েছে হামলাকারী। শনিবার (২ অক্টোবর) লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট তথ্যটি জানিয়েছে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যানিবাল লোপেজ বলেন, হলিউড বোলেভার্ড অ্যান্ড হাইল্যান্ড অ্যাভিনিউতে সকাল ১১টার দিকে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ টুইটার বিবৃতিতে জানায়, ১৯ বছরের তরুণীকে পাকস্থলিতে ছুরিকাঘাত করে ৩০ বছর বয়েসী ব্যক্তি৷ পুলিশ হামলাকারীর উপর গুলি চালানোর সময় তার হাতে ছুরি ছিল।

পুলিশ জানায়, আহত নারী স্থানীয় বাসিন্দা। হামলার পূর্বে ওই হামলাকারীর সাথে এই নারীর জানাশোনা ছিল না।

পুলিশ যখন এই হামলাকারীর কাছে পৌঁছে ছুরি ফেলে দিতে বলে, ওই ব্যক্তি তখন সেটি প্রত্যাখ্যান করে।

ওই ব্যক্তি পুলিশ অফিসারদের আক্রমণ করতে উদ্যত হয়। পুলিশ কয়েক রাউণ্ড ফাঁকা গুলি ছুঁড়েও তাকে থামাতে ব্যর্থ হলে একজন অফিসার ওই ব্যক্তির কাঁধে গুলি ছোঁড়ে।

এলএপিডি জানায়, ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ তার মৃত্যুর কোনো শঙ্কা নেই

সেই সাথে ছুরিকাঘাতে আহত নারীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকেও স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত