আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার উপকূলে তেল: সংকটের মুখে জলজীবন

ক্যালিফোর্নিয়ার উপকূলে তেল: সংকটের মুখে জলজীবন

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি উপকূলের ১৩ স্কয়ার মাইল জুড়ে ছড়িয়ে পরেছে ৩ হাজার ব্যারেল পরিমাণ তেল। এতে সংকটের মুখে পরেছে জলজ প্রাণীরা।

ছড়িয়ে পরা তেলের কারণে মারা যাচ্ছে মাছ। তেল ছড়াচ্ছে জলাভূমিতে, বন্ধ হচ্ছে সমুদ্র সৈকত।

হানিংটন বিচ মেয়র কিম কার জানান, উপকূলের একটি বড় অংশে তেল ছড়িয়ে পরেছে। পাইপলাইন ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটেছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার (২ অক্টোবর) সকালে হানিংটন বিচ এবং নিউ পোর্ট বিচ উপকূলের পাঁচ মাইল জুড়ে তেল শনাক্ত হয়। রাজ্যের ইতিহাসে এটিই তেল মিশ্রণের সবচেয়ে বৃহৎ ঘটনা।

প্রোটেক্টিভ বুমস ব্যবহার করে তেল সরানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। সেই সাথে কিভাবে এই লিক হয়েছে, সেটি খতিয়ে দেখতে ডুবুরিরা কাজ করে যাচ্ছে।

অরেঞ্জ কাউন্টি সুপারভাইজার ক্যাটরিনা ফলে জানান, 'জলজ প্রাণীরা মারা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক'।

তিনি জানান, উপকূল এবং টালবার্ট মার্শে বেশকিছু জলজ প্রাণীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেই সাথে ইকোলজিক্যাল রিজার্ভ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউএস কোস্ট গার্ড জানায়, তারা পানি থেকে একটি হাঁস উদ্ধার করেছে। সেটি তেল দিয়ে পূর্ণ ছিল। এমন আরো প্রাণী আছে কী না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

অ্যাম্পলিফাই এনার্জি কর্পোরেশন, যাদের তিনটি এই ধরণের পাইপলাইন রয়েছে, তারা জানিয়েছে শনিবার এই ঘটনার পর থেকেই পাইপলাইন বন্ধ রয়েছে।

প্রতিষ্ঠানের সিইও মার্টিন ওইলশেয়ার বলেন, তেলের পাইপলাইনগুলো পরীক্ষা করে দেখা হয়েছে যেন আর তেল লিক হয়ে পানিতে না মেশে।

এই উপকূল থেকে সাউথ লস এঞ্জেলেসের ৪০ মাইল পর্যন্ত সার্ফারদের জন্য খুবই বিখ্যাত একটি অঞ্চল। এই ঘটনার পর সৈকত বন্ধ করে দেওয়া হয়। প্যাসিফিক এয়ারশোর শেষদিন বাতিল করে দেওয়া হয়।

বাসিন্দাদের তেল দিয়ে পূর্ণ কোনো প্রাণীকে উদ্ধার করতে নিষেধ করেছেন এবং এর পরিবর্তে কর্তৃপক্ষকে ডাকতে অনুরোধ জানিয়েছেন।

রিপাবলিকান রিপ্রেজেনটেটিভ মিশেল স্টিল ঘটনাকে জরুরি সংকট দাবি করে জো বাইডেনকে সেই ঘোষণা করতে আহবান জানান এবং উপকূল পরিষ্কার করতে অর্থ বরাদ্দ করতে বলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত