আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ভারী বজ্রপাতের কারণে খালি ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকত

ভারী বজ্রপাতের কারণে খালি ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকত

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ার আকাশে খনে খনেই বিদ্যুৎ চমকাচ্ছে। তাই সমুদ্র সৈকতগামী বাসিন্দাদের উপকূল থেকে দূরে থাকতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৪ অক্টোবর) বিকালে এই সতর্কতা জারি করা হয়েছে।

লাইফগার্ড সদস্যরা লং বিচ, সান্তা মনিকা, ক্যাটালিনা আইসল্যান্ড এবং মালিবুসহ অন্যান্য সমুদ্র সৈকতগুলো জনসাধারণমুক্ত করতে কাজ করে যাচ্ছেন। আকাশে বজ্রপাতের উপস্থিতি দেখা যাওয়ার পরই এই কার্যক্রম শুরু করা হয়।

সোমবারের আবহাওয়া পূর্বাভাস অনুসারে রাজ্যজুড়ে বজ্রপাতসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

তবে এই প্রতিকূল আবহাওয়ার কারণে এখনো কারো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বজ্রপাতের কারণে ইংল্যাউডের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এলএ চার্জার্স এবং লাস ভেগাস রাইডার্স দলের ফুটবল ম্যাচ নির্ধারিত সময়ের পর শুরু হয়।

এছাড়া অরেঞ্জ কাউন্টি এবং লস এঞ্জেলেস এরিয়ার প্রত্যন্ত অঞ্চলে পানির প্রবাহও বেড়ে যায়। টানা কয়েক দিনের শুষ্ক ও গরম আবহাওয়ার পর ক্যালিফোর্নিয়ায় এই বৃষ্টির দেখা মিলেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত