আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

পলাতক আন্তর্জাতিক সাজাপ্রাপ্ত অপরাধীর দেখা মিললো ডজার স্টেডিয়ামে!

পলাতক আন্তর্জাতিক সাজাপ্রাপ্ত অপরাধীর দেখা মিললো ডজার স্টেডিয়ামে!

ছবি: এলএবাংলাটাইমস

ব্যাংকের ৩৫০ মিলিয়ন ডলার জালিয়াতির অভিযোগে ১৯৯৮ সাল থেকে পলাতক ছিল সাজাপ্রাপ্ত এক ব্যক্তি৷ ইউএস মার্শালস এর তালিকায় মোস্ট ওয়ান্টেডের ১৫ জন তালিকাভূক্তের মধ্যে তিনি একজন।

এতোদিন পলাতক থাকার পর লস এঞ্জেলেসের ডজার স্টেডিয়ামে পলাতক ব্যক্তিটিকে দেখা যায় বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ব্যক্তিটির নাম জন রুফো। তাকে আটক করতে কেউ তথ্য দিয়ে সহায়তা করলে তাকে ২৫ হাজার ডলার পুরষ্কার দেওয়া হবে।

তদন্ত কর্মকর্তা ডেনিয়েল শিমচিক বলেন, যারা ইউএস মার্শালের তালিকায় শীর্ষ পনেরোর ভিতর থাকে, তারা সর্বোচ্চ পর্যায়ের অপরাধী।

সর্বশেষ ১৯৯৮ সালের ৯ নভেম্বর রুফোকে নিউ ইয়র্কে এটিএম থেকে অর্থ উত্তোলণ করতে দেখা যায়। এরপর তার আত্মসমর্পণ করে সাড়ে ১৭ বছর কারাবাসের কথা থাকলেও তিনি পলাতক হয়ে যান।

কর্মকর্তারা জানান, আত্মসমর্পণের বদলে তিনি ভাড়ায় চালিত গাড়ি নিয়ে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পার্কিং এ যান। সেখান থেকেই উধাও হয়ে যান তিনি।

শিমচিক বলেন, এটিএম থেকে ৬০০ ডলার উত্তোলন করেন তিনি। এরপর থেকেই তাকে আর জনসম্মুখে দেখা যায়নি কখনো৷

৩৫০ মিলিয়ন ডলার ব্যাংক জালিয়াতির অভিযোগে রুফোকে সাজা দেওয়া হয় ১৯৯০ সালের পরে। সেখান থেকে ১৩ মিলিয়ন ডলার কখনোই উদ্ধার করা যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সর্বশেষ রুফোকে লস এঞ্জেলেসের ডজার স্টেডিয়ামে একটি খেলা উপভোগ করতে দেখা গেছে। সেটির একটি স্থিরচিত্রও প্রকাশ করা হয়েছে। তাকে ধরিয়ে দিতে তথ্য দিয়ে সহায়তা করলে ২৫ হাজার ডলার পুরষ্কার দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত