আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সমুদ্রে তেলের ড্রিল স্থাপন বন্ধের দাবি ডেমোক্র্যাটদের

সমুদ্রে তেলের ড্রিল স্থাপন বন্ধের দাবি ডেমোক্র্যাটদের

ছবি: এলএবাংলাটাইমস

অরেঞ্জ কাউন্টির হানিংটন বিচের জলরাশিতে তেলের মিশ্রণের ঘটনার পর সমুদ্র তীরবর্তী অঞ্চলে পাইপলাইন স্থাপন বন্ধের দাবি জানিয়েছে কংগ্রেসের ডেমোক্রেটিক সদস্যরা৷

তদন্তকারীরা জানান, সমুদ্রের তলদেশের পাইপলাইন গুলোর মধ্যে একটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। খুব সম্ভবত জাহাজের নোঙরের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তেলের লাইনটি।

ইতোমধ্যে অত্র অঞ্চলের জলাভূমিতে ৩ হাজার ব্যারেল অপরিশোধিত তেল মিশে গেছে। এতে জলজ মাছ এবং কয়েক প্রজাতির পাখির মৃত্যু হয়েছে। অরেঞ্জ কাউন্টির বেশ কিছু সৈকত এবং লস এঞ্জেলেসের দক্ষিণের বেশ জনপ্রিয় একটি সার্ফ সাইড বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গালফ কোস্টে আরো বেশকিছু দূর্যোগ দেখা দেয়। গত আগস্টের শেষের দিকে হারিকেন আইডার প্রভাবে খনি ও পাইপলাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরবর্তী অঞ্চলে এখন ২৩টি তেল পরিশোধন কেন্দ্র রয়েছে। যেখান থেকে প্রতিদিন ২৩ হাজার ব্যারেল তেল উৎপন্ন হচ্ছে। এর আগে অত্র অঞ্চলে প্রতিদিন ২ লাখ ব্যারেল তেল উৎপন্ন হতো।

তবে বর্তমানে এই কার্যক্রম হ্রাস পেয়েছে এবং আইন প্রণেতারা বাকি তেল পরিশোধন কেন্দ্রগুলোও বন্ধ করে দেওয়ার পক্ষে চাপ সৃষ্টি করছে।

ডেমোক্রেটিক রিপ্রেজেনটেটিভ মাইক লেভিন বলেন, 'বাকি ২৩টি তেল পরিশোধন কেন্দ্র যেনো এখান থেকে স্থানান্তর হয় এবং সমুদ্র নিকটবর্তী স্থানে এসব যেনো স্থাপন করা না হয়, সেটি নিশ্চিত করতে হবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত