আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের ইনডোর স্পেসে দেখাতে হবে টিকার সনদ

লস এঞ্জেলেসের ইনডোর স্পেসে দেখাতে হবে টিকার সনদ

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের ইনডোর স্পেস যেমন রেস্টুরেন্ট, পানশালা, ব্যায়ামাগার, শপিং সেন্টার, বিনোদন কেন্দ্র এবং পার্সোনাল কেয়ারে প্রবেশের আগে টিকার পূর্ণ ডোজ গ্রহণের সনদ দেখাতে হবে৷

লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি এই অধ্যাদেশ স্বাক্ষর করেন।

লস এঞ্জেলেস সিটি কাউন্সিল আইনটি পাশ করানোর কয়েক ঘণ্টা পরই সেটিতে স্বাক্ষর করেন মেয়র এরিক গারসেটি। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠিন বিধি নিষেধের মধ্যে এটি একটি।

মেয়র এরিক গারসেটি স্বাক্ষর করার ৩১ দিন পর এই আইনটি কার্যকর হবে। আগামী নভেম্বরের ২৯ তারিখ থেকে লস এঞ্জেলেসে এই আইন কার্যকর হবে।

বর্তমানে মেগা ইভেন্ট অর্থাৎ কনসার্ট বা স্পোর্টস ইভেন্ট যেখানে একসাথে ১০ হাজার অথবা এর বেশি লোক সমাগম হতে পারে, সেসব স্থানে বাসিন্দাদের অবশ্যই টিকা গ্রহণের সনদ বা করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

বুধবার (৬ অক্টোবর) সকালে ১১ ভোটে এই প্রস্তাবনা পাশ হয়৷ তবে রিটেইল প্রতিষ্ঠান, গ্রোসারি স্টোর এবং ফার্মেসিগুলো এই নিয়মের বাইরে থাকবে৷

সব বাসিন্দার টিকা গ্রহণে মেডিকেল বা ধর্মীয় বিধিনিষেধ রয়েছে, তাদের ক্ষেত্রে যেই স্থানে প্রবেশ করতে চাইছে সেখানের কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দেখবে৷

টিকা গ্রহণের বিধিনিষেধের আওতায় থাকা বাসিন্দারা ওই স্থানের আউটডোর স্পেস ব্যবহার করতে পারবে। তবে করোনা নেগেটিভ প্রমাণ থাকলে বাসিন্দারা প্রবেশ করার সুযোগ পাবে।

লস এঞ্জেলেস কাউন্টির টিকা গ্রহণের নিয়মানুসারে, অক্টোবরের ৭ তারিখ পর্যন্ত টিকার অন্তত এক ডোজ হলেও গ্রহণ করতে হবে এবং নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত টিকার পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত