আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

একই সময়ে নেওয়া যাবে করোনা ও ইনফ্লুয়েঞ্জার টিকা

একই সময়ে নেওয়া যাবে করোনা ও ইনফ্লুয়েঞ্জার টিকা

ছবি: এলএবাংলাটাইমস

সম্প্রতি ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, একই সময়ে করোনার টিকা ও ইনফ্লুয়েঞ্জার টিকা গ্রহণ করা যাবে।

এর আগে যুক্তরাষ্ট্রে যখন প্রথম করোনা টিকা প্রয়োগ শুরু হয়, তখন সিডিসি সতর্কতা স্বরূপ দুইটি টিকার মধ্যে ১৪ দিন বিরতি নেওয়ার পরামর্শ দেন।

তবে সম্প্রতি এজেন্সিটি এটির গাইডলাইন পরিমার্জন করে এবং জানায় করোনা ও ইনফ্লুয়েঞ্জার টিকা গ্রহণ করার মধ্যবর্তী সময়ে কোনো বিরতির প্রয়োজন নেই।

সিডিসি জানিয়েছে, দুইটি টিকা একই সময়ে অথবা আলাদা সময়ে গ্রহণ করলে কার্যকারিতার মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না। একই সাথে দুই টিকা গ্রহণের পর পার্শ্বপ্রতিক্রিয়া প্রায় একই রকম।

গত বছর করোনার কারণে সবাই মাস্ক ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ফলে ফ্লু খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। তবে এই বছর সবকিছু স্বাভাবিক হয়ে উঠায় ফ্লু ছড়ানোর সম্ভাবনা রয়েছে৷

সিডিসির নির্দেশনা অনুসারে, প্রতি বছর ৬ মাস থেকে এর বেশি বয়েসী সকল বাসিন্দার ফ্লু এর টিকা গ্রহণ করা উচিত। এছাড়া প্রতি বছর অক্টোবরের আগেই টিকা গ্রহণ শেষ করা উচিত।

ফ্লু টিকার কার্যকারিতা পুরোপুরি পেতে ১০ থেকে ১৪ দিন সময় লাগে। ফ্লুর সংক্রমণ শুরু হয়ে গেলে সঠিক কার্যকারিতা পাওয়া যেতে নাও পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত