আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হলিউডে আসতে পারে কর্মবিরতি

হলিউডে আসতে পারে কর্মবিরতি

ছবি: এলএবাংলাটাইমস

হলিউডসহ অন্যান্য স্ট্রিমিং সার্ভিসের ক্যামেরা ক্রু, প্রপ মাস্টারস, হেয়ারড্রেসারস ও অন্যান্য কর্মকর্তারা জানিয়েছে যে তাদেরকে অমানুষিকভাবে খাটানো হচ্ছে ও প্রাপ্য মজুরি দেওয়া হচ্ছে না। এরকম পরিস্থিতি চলতে থাকলে তাঁরা অতি শীঘ্র কর্মবিরতির ডাক দিবে বলে আইএটিএসই জানিয়েছে।

ইন্টারন্যাশনাল এলায়েন্স অফ থিয়েটরিকাল এণ্ড স্টেজ এমপ্লয়িস বা আইএটিএসই জানিয়েছে যে এর ৫০ হাজার সদস্যদের মধ্যে ৯৮ শতাংশ ব্যক্তিই কর্মবিরতির পক্ষে সম্মতি জানিয়েছে। এই কর্মবিরতি পালন করা হলে, তা হলিউডের ইতিহাসে সবচেয়ে বড় কর্মবিরতি হবে।

বিগত মাসে এলায়েন্স অফ মোশন পিকচার এণ্ড টেলিভিশন প্রডিউসারস ও আইএটিএসই এর মধ্যেকার আলোচনা ভেঙ্গে যায়।

প্রডিউসররা একটি চুক্তি দিয়েছিলো যা গ্রহণ করলে উচ্চ বেতন ও বিশ্রাম সময়ের পাশাপাশি স্বাস্থ্য বিমা এবং ৪ লাখ ডলারের ভাতা পাওয়া যেত। কিন্তু ইউনিয়নের প্রেসিডেন্ট ম্যাথিউ লোয়েভ জানান, ইউনিয়ন এই চুক্তি মানবে না।

তিনি বলেন, ‘এটি জীবনযাত্রার মান, স্বাস্থ্য ও সুরক্ষার প্রশ্ন। আমাদের কমপক্ষে মিনিমাম ওয়েজ দিতে হবে।‘

এক বছরের লকডাউনের পর, হলিউড পুনরায় চাঙ্গা হয়ে দাঁড়াচ্ছে। এর কারণে, ক্যামেরা ক্রু সহ প্রভৃতি কলা-কৌশলীদের উপর কাজের চাপ প্রচুর পরিমাণে বাড়ছে। অনেকেই দৈনিক ১৫ ঘন্টা ও সাপ্তাহিক ৭০-৮০ ঘণ্টা করে কাজ করছে। এর কারণে তারা দৈহিকভাবে দুর্বল হয়ে পড়ছে। অনেকের পারিবারিকও জীবনেও সমস্যা দেখা দিচ্ছে।

কর্মবিরতির সম্মতি দিলেও কর্মবিরতি হওয়ার সম্ভাবনা কম। অনেকেই চাচ্ছে, কর্মবিরতির হুমকি দিয়ে ভাল চুক্তি আদায় করে নেওয়া।

ইতোমধ্যে এর প্রভাব হলিউডে পড়ছে। কংগ্রেসের ১০০ এর অধিক সদস্য হলিউডকে অনুরোধ করছে যাতে তাঁরা মানবিক হয়।

আইএটিএসই জানিয়েছে, নেটফ্লিক্স ও এমাজনের মত স্ট্রিমিং সার্ভিসগুলো তাদের থেকে অনৈতিকভাবে ফায়দা লুটছে। সেট ডেকোরেটর লিসা ক্লার্ক বলেন, ‘স্ট্রিমিং কোম্পানিগুল আমাদের থেকে অনেক ছাড় নিয়ে থাকে। তাদের লাভের পরিমানও বেশি। আমরা চাই, তাঁরা আমাদের ল্ভ্যাংশ না দিলেও প্রাপ্য মূল্য দেক।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত