আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

হানিংটন বিচের সৈকতগুলো খুলে দেওয়া হচ্ছে সোমবার

হানিংটন বিচের সৈকতগুলো খুলে দেওয়া হচ্ছে সোমবার

ছবি: এলএবাংলাটাইমস

হানিংটন বিচের সিটি ও স্টেট সৈকতগুলো সোমবার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে খুলে দেওয়া হচ্ছে। এক বিবৃতিতে সিটি ও ক্যালিফোর্নিয়া স্টেট পার্ক এই সিদ্ধান্ত জানিয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়, সাগরের পানি পরীক্ষা করে দেখা গেছে তেল সম্পর্কিত দূষণ এখন আর নেই। উপকূল ও জলাভূমির পানি পরীক্ষা করেই এই যৌথ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহের শনিবার থেকে সান্তা আনা রিভার জেটি এবং সানসেট বিচের মধ্যবর্তী সাগর উপকূলীয় অঞ্চল বন্ধ রাখা হয়। তেল ছড়িয়ে যাওয়া রোধ করতে এগুলো বন্ধ করে রাখা হয়েছিল।

বিবৃতিতে জানানো হয়, ইউএস কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়। আর বাড়তি সতর্কতা স্বরূপ স্বতন্ত্র কন্ট্রাক্টর দিয়ে সাগর ও জলাভূমি পরীক্ষা করানো হয়।

চল্লিশটি ভিন্ন স্থানের পানি পরীক্ষা করে দেখা গেছে ৩৯টি স্থানের পানিতেই পলিসাইকেলিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনস এবং পেট্রোলিয়াম হাইড্রোকার্বনস এর উপস্থিতি নেই। অর্থাৎ পানিতে তেলের উপস্থিতি নেই।

শুধুমাত্র ওয়ার্নার অ্যাভিনিউ এর উত্তরে কিছু উপাদান শনাক্ত হয়েছে। তবে সেই উপাদানগুলোও খুব বিষাক্ত অবস্থায় নেই বলে জানায় কর্তৃপক্ষ।

আগামী দুই সপ্তাহ যাবত প্রতি সপ্তাহে অন্তত দুইবার পানি পরীক্ষা করা হবে। সিটির ওয়েক স্পিল ওয়েবে এই সম্পর্কিত তথ্যগুলো পাওয়া যাবে৷

সৈকতগুলো খুলে দেওয়ার পাশাপাশি দর্শনার্থীদেরও সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, 'যেখানে তেলের গন্ধ বিদ্যমান আছে, সেই স্থান এড়িয়ে চলতে হবে। সেই সাথে তীরে যদি তেল বা টারের গোলা ভেসে আসে তবে নিজ থেকে সেটি কোনোভাবেই সরাতে চেষ্টা করা উচিত হবে না'।

কেউ যদি তেল বা টারের গোলা শনাক্ত করে তবে tarballreports@wildlife.ca.gov এই ঠিকানায় রিপোর্ট করতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত