আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্কুলে অস্ত্র নিয়ে আসায় আটক ভেনচুরা কাউন্টির এক শিক্ষার্থী

স্কুলে অস্ত্র নিয়ে আসায় আটক ভেনচুরা কাউন্টির এক শিক্ষার্থী

ছবি: এলএবাংলাটাইমস

স্কুলে আগ্নেয়াস্ত্র নিয়ে আসার পর ধরা পরেছে ভেনচুরা কাউন্টির প্যাসিফিক হাই স্কুলের এক শিক্ষার্থী।

পুলিশ জানায়, আটক ওই শিক্ষার্থীর বয়স ১৬ বছর। সোমবার (১১ অক্টোবর) তাকে অস্ত্রসহ স্কুল ক্যাম্পাস থেকে আটক করা হয়েছে।

ভেনচুরা পুলিশ ডিপার্টমেন্ট সূত্র জানায়, ওই শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাছে অস্ত্র থাকার বিষয়টি পোস্ট করে। এরপর সকাল ৮টা ৫৫ মিনিটে একজন সচেতন নাগরিক স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবিহিত করেন।

কর্তৃপক্ষ পরে স্কুলের নিরাপত্তাকর্মীদের বিষয়টি জানায় ও শিক্ষার্থী স্কুল ক্যাম্পাসে আসার পর অস্ত্রসহ আটক করে।

পুলিশ আটক শিক্ষার্থীর কাছে বন্দুক থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ওই শিক্ষার্থীর বিরুদ্ধে স্কুল ক্যাম্পাসে অস্ত্র আনার জন্য গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে ভেনচুরা কাউন্টি জুভিলাইন হলে রাখা হয়েছে।

দ্য ভেনচুরা ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট ফেসবুক পোস্টে জানায়, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে স্কুলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে।

এছাড়া স্কুল কর্তৃপক্ষ যেই সচেতন নাগরিক বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছেন, তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ফেসবুক পোস্টে লেখা হয়, 'যদি আপনি কিছু জেনে থাকেন তবে অবশ্যই বলুন। এটার জন্য ধন্যবাদ প্রাপ্য'।

এছাড়াও ভেনচুরা পুলিশ এবং প্যাসিফিক হাই স্কুল অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানিয়েছে স্কুল ডিস্ট্রিক্ট।

স্কুল ডিস্ট্রিক্ট আরো জানায়, শিক্ষার্থীদের কাউন্সিলিং প্রয়োজন হলে তা অবশ্যই নিশ্চিত করা হবে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত