আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সিটি কাউন্সিলম্যান ও ডিনের বিরুদ্ধে ঘুষের অভিযোগ দায়ের

সিটি কাউন্সিলম্যান ও ডিনের বিরুদ্ধে ঘুষের অভিযোগ দায়ের

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস সিটি কাউন্সিলম্যান মার্ক রিডলি থমাস এবং এক সাবেক ইউএসসি ডিনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ দায়ের করা হয়েছে৷

বুধবার (১৩ অক্টোবর) ফেডারেল প্রসিকিউটররা এই তথ্য নিশ্চিত করেছেন।

কাউন্সিলম্যান রিডলি থমাস এবং ডিন ম্যারিলিন লুইজ ফ্লিনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, নিজ পদবলে তারা ২০১৭ এবং ২০১৮ সালে ইউনিভার্সিটির বিভিন্ন কাজে একজন ঘনিষ্ঠ আত্মীয়কে অবৈধ সুবিধা প্রদান করে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, যিনি এই সুবিধা গ্রহণ করেছেন তিনি কাউন্সিল মেম্বারের ছেলে সেবাস্তিয়ান রিডলি থমাস।

রিডলি থমাস (৬৬) এবং ফ্লিন (৮৩) দুইজনই লস এঞ্জেলেসের বাসিন্দা। আগামী সপ্তাহে ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট কোর্টে তাদের হাজিরা দিতে হবে।

এক বিবৃতিতে সিটি কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ জানান, এই অভিযোগ গঠনের খবরে তিনি খুবই মর্মামত হয়েছেন।

তিনি বলেন, 'রিডলি থমাস বোর্ড অব সুপারভাইজার সদস্য থাকাকালীন এই ধরণের অসততা ঘটেছে। এটি খুবই গুরুতর অভিযোগ এবং এর জন্য সঠিক তদন্ত প্রয়োজন'।

জানা গেছে, যখন এই অবৈধ সুবিধা প্রদান করা হয়, তখন সেবাস্তিয়ান রিডলি থমাস স্টেট অ্যাসেম্বলিতে ছিলেন। তবে তখন তার বিরুদ্ধে তখন যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল এবং তিনি বড় অংকের দেনায় ছিলেন।

পরে ২০১৭ সালের ডিসেম্বরে স্বাস্থ্যগত সমস্যার কারণে সেবাস্তিয়ান রিডলি থমাস পদ থেকে অব্যাহতি নেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত