আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লস এঞ্জেলেসে দুই গাড়ির সংঘর্ষে মারা গেলো পথচারী শিশু

লস এঞ্জেলেসে দুই গাড়ির সংঘর্ষে মারা গেলো পথচারী শিশু

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির নর্থ হিলসে দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৮ বছর বয়েসী একটি শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরেক নারী।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী শিশুসহ রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এমন সময় দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে তাদের ধাক্কা দেয়।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানায়, ওয়েস্ট নর্ডঅফ স্ট্রিটের ১৫৫০০ ব্লকে সকাল ৭টা ৩০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) সূত্র জানায়, একটি ২০১৬ মডেলের হোন্ডা সিআরভি নর্ডঅফ ওয়েস্টবাউণ্ড এলাকায় বামে মোড় নেওয়ার সময় গ্রে টয়োটা ক্যাম্রির সাথে ধাক্কা খায়।

এলএপিডি জানায়, দুর্ঘটনার সময় ফুড কোর্টের বাইরে ওই নারী দাঁড়িয়েছিল এবং শিশুটি স্ট্রোলারে ছিল। এই সময় হোন্ডা গাড়িটি ছিটকে দুইজনের উপর উঠে যায়। শিশুর স্ট্রোলার দেয়ালের সাথে ধাক্কা খায়।

আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়৷ তবে ওই নারীর সাথে শিশুর সম্পর্ক নেই। শিশুটি তার দাদা-দাদির সাথে ছিল। শিশুটির দাদা-দাদি আহত হোননি।

তদন্তকারী দল জানায়, টয়োটা গাড়িটি দুর্ঘটনার পরই পালিয়ে যায়। সন্দেহভাজনদের কোনো বর্ণনা এখনো পাওয়া যায়নি।

তবে হোন্ডা গাড়ির চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। পুলিশ জানায়, টয়োটার চালকের বিরুদ্ধে হিট-অ্যান্ড-রান এর অভিযোগ আনা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত