আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

নিউপোর্ট এলাকায় দুই ব্যক্তির বিবাদে একজনের মৃত্যু

নিউপোর্ট এলাকায় দুই ব্যক্তির বিবাদে একজনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

শনিবার (১৬ অক্টোবর) সকালে নিউপোর্ট বিচ এলাকায় দুইজনের মারামারিতে একজন মারা গিয়েছে।

পুলিশ বিভাগ জানায়, সকাল ১২টা ৩ মিনিটের দিকে নিউপোর্ট পিয়ারের দিকে একজন ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক চিকিৎসা প্রদান করলেও ব্যক্তিটিকে বাঁচাতে পারেনি।

জানা যায়, মৃত্যুর আগে ব্যক্তিটি আরেকজনের সাথে মারামারি করেছিলো। পুলিশ দ্বিতীয় ব্যক্তিটিকে গ্রেফতার করেছে।

হত্যার খবরটিকে পুলিশ একটি বিছিন্ন ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। আপাতত, জনজীবনের প্রতি কোন হুমকির সম্ভাবনা নেই।

এখনো মৃত ব্যক্তিটির মৃত্যুর কারণ ও পরিচয় জানা যায়নি। মারামারি কেন লেগেছিল সে ব্যাপারেও জানা যায়নি।

নিউপোর্ট বিচ পুলিশ জনগণের কাছে এমন লোকদের খুঁজে বের করার জন্য সাহায্য চাইছে যারা এই ঘটনা স্বচক্ষে দেখেছে।

কেউ বেনামে তথ্য সরবরাহ করতে চাইলে তারা নিউপোর্ট বিচ পুলিশের টিপ লাইন 1-800-550-এনবিপিডি তে কল করতে পারেন।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত