আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শিক্ষার্থীদের টিকাগ্রহণ আদেশের বিরোধীতায় আন্দোলনে ক্যালিফোর্নিয়ার শিক্ষক-অভিভাবক

শিক্ষার্থীদের টিকাগ্রহণ আদেশের বিরোধীতায় আন্দোলনে ক্যালিফোর্নিয়ার শিক্ষক-অভিভাবক

ছবি: এলএবাংলাটাইমস

শিক্ষার্থীদের টিকা গ্রহণের আদেশের বিরোধীতা করে সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে শুরু হয়েছে আন্দোলন। শিক্ষক, কতিপয় শিক্ষার্থী ও তাদের পিতা-মাতা এইসব আন্দোলন করছেন।

সোমবার (১৮ অক্টোবর) সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে এই আন্দোলন হয়েছে।

গভর্নর গেভিন নিউসামের 'কোভিড ভ্যাকসিন ম্যান্ডেট' এর বিরোধীতা করে এই আন্দোলনের সূত্রপাত ঘটানো হয়েছে। আয়োজকেরা শিক্ষার্থীদের পিতা-মাতাদের প্রতি আহবান জানান যেন তাদের সন্তানদের বাড়িতেই রাখা হয় এবং ক্লাসরুম থেকে নিয়ে আসা হয়।

স্যান ডিমাসের বনিতা ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট ভবনের বাইরে আন্দোলনকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে জড়ো হয়। 'আমার শরীর, আমার সিদ্ধান্ত', 'টিকা গ্রহণের মতামত আমার, তোমার নয়' এমন নানাবিধ প্ল্যাকার্ড নিয়ে তারা আন্দোলন করেন।

আন্দোলনকারীদের মধ্যে একজন ক্যারল উইল্কারসন, যিনি ডিস্ট্রিক্টের সাবেক শিক্ষক ছিলেন, তিনি বলেন, 'আমি ব্যক্তিগতভাবে টিকা গ্রহণ করেছি। পরিবারের অর্ধেক সদস্য টিকা নিয়েছে, অর্ধেক সংখ্যক নেননি। এটি হচ্ছে ব্যক্তি স্বাধীনতার বিষয়'।

শিশুদের জন্য টিকার ডোজ পূর্ণ অনুমোদন পেলে স্কুলগামী শিক্ষার্থীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে সরকার। জানুয়ারির দিকে টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও জুলাই মাসে এটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

শিক্ষার্থীদের অভিভাবকদের একজন রাসেল নর্ড বলেন, আমরা এন্টি-ভ্যাক্স নই। তবে আমরা মনে করি এটিকে আদেশে রূপান্তর করার মতো যথেষ্ট তথ্য উপাত্ত নেই।

ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত যোগ্য ৮০ শতাংশ বাসিন্দা টিকার এক ডোজ হলেও গ্রহণ করেছেন। সেই সাথে গত ৭ দিনে দেশের সর্বনিম্ন আক্রান্তের হার হয়েছে ক্যালিফোর্নিয়ায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত