আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার ৫৮ কাউন্টিতেই খরা সতর্কতা জারি

ক্যালিফোর্নিয়ার ৫৮ কাউন্টিতেই খরা সতর্কতা জারি

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার সকল কাউন্টিতে জারি করা হয়েছে খরা সতর্কতা। মঙ্গলবার (১৯ অক্টোবর) গভর্নর গেভিন নিউসাম এই নির্দেশনাটি রাজ্যজুড়ে বর্ধিত করেন।

টানা দ্বিতীয় বছরের মতো রাজ্যজুড়ে রেকর্ড গরম এবং খরার প্রেক্ষিতে এই নির্দেশনাটি জারি করা হয়েছে।

এই ঘোষণাটির ফলে ক্যালিফোর্নিয়া ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স অ্যাক্টের আওতায় ৫৮ কাউন্টির সবগুলোতে বাড়তি রিসোর্স এবং ফাণ্ডিং পাঠানো হবে।

এর আগে জুলাই মাসে ৫০টি কাউন্টিতে জরুরি খরা সতর্কতা জারি করেন গেভিন নিউসাম। মঙ্গলবার (১৯ অক্টোবর) আরো আটটি কাউন্টিতে এই খরা সতর্কতা বর্ধিত করা হয়। সেগুলো হলো- ইম্পেরিয়াল, অরেঞ্জ, লস এঞ্জেলেস, রিভারসাইড, স্যান বার্নার্ডিনো, স্যান দিয়েগো, স্যান ফ্রান্সিসকো এবং ভেনচুরা।

এক বিবৃতিতে গভর্নর অফিস জানায়, ক্যালিফোর্নিয়া ১৮০০ সাল থেকেই খরার মুখে রয়েছে। ২০২১ সালের আগস্ট মাসে রেকর্ড গরম পরেছিল। আর গত বছর পানি সংকটের ক্ষেত্রেও দ্বিতীয় স্থানে ছিল রাজ্যটি।

মঙ্গলবারের নির্দেশনায় বাসিন্দাদের পানি ব্যবহারের ক্ষেত্রে সঞ্চয় করার পরামর্শ দিলেও কোনো আদেশ জারি করা হয়নি। গত বছর ক্যালিফোর্নিয়া আরেকটি শুষ্ক শীতকাল পার করেছে। একই সাথে তীব্র গরমের সময় রাজ্যসহ পুরো ইউএস ওয়েস্ট কোস্ট ভুগেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত