আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস বন্দরে ক্রমশই বাড়ছে জাহাজের জট

লস এঞ্জেলেস বন্দরে ক্রমশই বাড়ছে জাহাজের জট

ছবি: এলএবাংলাটাইমস

মঙ্গলবারে (১৯ অক্টোবর) লস এঞ্জেলেস ও লং বিচ বন্দরে ১০০টি জাহাজ প্রবেশের অপেক্ষায় ছিলো। এর মাধ্যমে বন্দর দুইটি তাদের ইতিহাসের অন্যতম বাজে সময় কাটাচ্ছে।

মঙ্গলবারের জাহাজের সংখ্যা বিগত মাসের ৯৭ জাহাজের সংখ্যার রেকর্ড ভেঙ্গে দিয়েছে। লং বিচ ও লস এঞ্জেলেস বন্দরের মাধ্যমে আমেরিকায় প্রবেশকারী মোট জাহাজের ৪০ শতাংশ জাহাজ প্রবেশ করে।

বৃহস্পতিবারের মধ্যে আরও ৪৫ টি জাহাজ বন্দরে আসার আশা করা হচ্ছে।

একজন অর্থনীতিবিদ বলেছিলেন যে মহামারীর সময় ভোক্তাব্যয়ের ধরণপরিবর্তনের কারণে আমেরিকান বন্দরগুলিতে জাহাজের যানজট বৃদ্ধি পাচ্ছে।

একটি খেলনা তৈরির সংস্থার সিইও জানান, কার্ডবোর্ড এবং প্লাস্টিকের মতো শিপিং সরবরাহের ব্যয় সম্প্রতি ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছেন। তিনি আশা করছেন যে আগামী বছরের মধ্যে কিছু খেলনার দাম দ্বিগুণ হবে।
যানজট কমাতে বাইডেন প্রশাসনের হস্তক্ষেপ সত্ত্বেও উপকূলে কন্টেইনার জাহাজে আটকে থাকা পণ্যগুলি দীর্ঘ সময় ধরে থাকতে পারে।

পরিবহন সচিব পিট বুটিগিগ একমত যে বন্দরগুলির পরিস্থিতি একটি জটিল বিষয় এবং এটি কেবল দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সীমিত না।

তিনি বলেন, ‘এই বিষয়গুলি জাহাজ থেকে শেল্ফ পর্যন্ত পুরো শৃঙ্খলের মধ্য দিয়ে যায়। এই কারণেই আমরা কেবল বন্দরগুলির সাথে কাজ করছি না। আমরা ট্রাকচালক, রেল কোম্পানি, অপারেটর এবং সেই খুচরা সংস্থাগুলি যারা সরবরাহ শৃঙ্খলের অন্য প্রান্তে রয়েছে, তাদের সবার সাথে কাজ করছি।‘

গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা করেন যে এলএ বন্দরটি ২৪ ঘন্টা, সপ্তাহে সাত দিন অপারেশনে পরিণত হবে, যা সরবরাহ শৃঙ্খলের বাধা দূর করার প্রচেষ্টার অংশ। বাইডেন প্রশাসন বলছে যে ব্যাকলগ সম্ভবত আগামী বছর পর্যন্ত অব্যাহত থাকবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত