আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের ক্ষুদ্র ব্যবসায়ীরা পাবেন ৫ হাজার ডলার গ্রান্ট: আবেদন চলছে

লস এঞ্জেলেসের ক্ষুদ্র ব্যবসায়ীরা পাবেন ৫ হাজার ডলার গ্রান্ট: আবেদন চলছে

ছবি: এলএবাংলাটাইমস

করোনায় ক্ষতিগ্রস্ত লস এঞ্জেলেসের ক্ষুদ্র ব্যবসায়ীদের পাঁচ হাজার ডলার গ্রান্ট প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র এরিক গারসেটি৷

গারসেটি মঙ্গলবার (২৬ অক্টোবর) এই ঘোষণা দিয়ে জানান, ৫ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার ডলার করে প্রদান করা হবে৷

যেসব ব্যবসায়ী করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য লস এঞ্জেলেস 'আমেরিকান রেসকিউ প্ল্যান অ্যাক্ট' এর আওতায় ২৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে।

'কামব্যাক চেকস প্রোগ্রামের' মাধ্যমে এই অর্থ বন্টন করা হবে। গ্রাহকদের নির্বাচিত করা হবে লটারি প্রসেস এর মাধ্যমে।

গ্রান্ট পেতে ক্ষুদ্র ব্যবসায়ীদের আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে মঙ্গলবার দুপুর থেকে, চলবে নভেম্বরের ২ তারিখ পর্যন্ত৷

আবেদন করার ওয়েবসাইট- comebackchecksla.com

মেয়র গারসেটি চায়নাটাউনে এক বিবৃতিতে বলেন, এই অর্থ বিভিন্ন উপায়ে খরচ করা যাবে৷ পে-রোল প্রদানের জন্য, কোনো প্রয়োজনীয় জিনিস কিনতে, ইন্সুরেন্স এর জন্য, আউটস্ট্যান্ডিং ইনভয়েস প্রদানে বা শুধু মূলধনের মাধ্যমেও খরচ করা যাবে।

ওয়েবসাইটে বলা হয়েছে, যারা গ্রান্ট পাবেন, তাদেরকে অপারেশন ব্যয় মিটাতে হবে তবে সেটি অবশ্যই ২০২০ সালের মার্চের ৩ তারিখের পরের হতে হবে৷ এই গ্রান্টের অর্থ দিয়ে কর্মচারীদের বেতন-ভাতা, ভাড়া, ইউটিলিটি বা ভেন্ডরের বকেয়া পরিশোধ করা যাবে৷

গ্রান্টের জন্য বিবেচ্য হতে হলে ব্যবসাপ্রতিষ্ঠানকে অবশ্যই লস এঞ্জেলেসের ভেতরে অবস্থিত হতে হবে ও বিজনেস ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। ব্যবসা শুরুর সময়কাল থাকতে হবে ২০২০ সালের মার্চ মাসের ১ তারিখের আগে এবং করোনায় ব্যবসায়িক ক্ষতি হয়েছে সেটি উল্লেখিত থাকতে হবে।

সিটি কর্তৃপক্ষ আরো জানান, স্থানীয় মালিকানাধীন ফ্রেঞ্চাইজিরা এই গ্রান্ট পেতে পারে কিন্তু রিজিওনাল বা ন্যাশনাল কোনো ফ্রেঞ্চাইজি এটি পাবে না।

এছাড়া ক্যানাবিস ব্যবসা, পানশালা, স্মোক শপ ও গান স্টোরও এই গ্রান্টের বরাদ্দ পেতে পারে৷

যাদের আবেদন প্রথমবার গৃহীত হবে না, তাদের জন্য পরবর্তী রাউণ্ডে সুযোগ রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত