আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শীঘ্রই প্রদান শুরু হচ্ছে স্টিমুলাস চেকের পরবর্তী কিস্তি

শীঘ্রই প্রদান শুরু হচ্ছে স্টিমুলাস চেকের পরবর্তী কিস্তি

ছবি: এলএবাংলাটাইমস

গোল্ডেন স্টেট স্টিমুলাস চেকের আওতায় আবারো ১ মিলিয়ন ক্যালিফোর্নিয়াবাসী স্টিমুলাস চেক পেতে যাচ্ছে।

শুক্রবার (২৯ অক্টোবর) থেকে স্টিমুলাস চেকের অর্থ প্রদান প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে রাজ্য কর্তৃপক্ষ।

ক্যালিফোর্নিয়া ফ্রেঞ্চাইজি ট্যাক্স বোর্ড জানায়, ৮৫৭ মিলিয়ন ডলারের ১ দশমিক ১৫ মিলিয়ন পেমেন্ট এই কিস্তিতে পরিশোধ করা হবে।

এর মধ্যে শুক্রবার ৪ লাখ বাসিন্দাকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ডিপোজিট করা হবে। বাকি ৭ লাখ ৫০ হাজার বাসিন্দার পেপার চেক সোমবার (২৭ অক্টোবর) থেকে মেইল করা শুরু হবে।

বাসিন্দারা কে কতো পরিমাণ অর্থ পাবেন জানতে হলে ট্যাক্স ফ্রেঞ্চাইস বোর্ড ওয়েবসাইটে যেতে হবে। বোর্ড জানায়, যেসব বাসিন্দা স্টিমুলাস চেকের জন্য বিবেচিত হবেন, তাদের শুধুমাত্র ২০২০ ট্যাক্স রিটার্ন দাখিল করলেই হবে।

এবারের প্রণোদনাকে বলা হচ্ছে 'গোল্ডেন স্টেট স্টিমুলাস টু'৷ এই বাজেট বিলের আওতায়, যেসব বাসিন্দার বছরে আয় ৩৫ হাজার ডলার থেকে ৭০ হাজার ডলার, তাদের প্রত্যেককে এককালীন ৬০০ ডলার করে ভাতা দেওয়া হবে৷

এছাড়া যেসব পরিবারে শিশু রয়েছে, তারা প্রত্যেকে আরো ৫০০ ডলার করে পাবেন। বৈধ কাগজপত্রহীন বাসিন্দারাও এই অর্থ পাবেন।

এর আগে ক্যালিফোর্নিয়ার ফাইন্যান্স ডিপার্টমেন্টের মুখপাত্র এইচডি পালমার বলেন, সেপ্টেম্বরের শুরু থেকেই বাসিন্দাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো শুরু হবে।

এই স্টিমুলাস চেকের অর্থ পেতে বাসিন্দাদের তেমন কিছু করতে হবে না। যারা এই অর্থ পাওয়ার যোগ্য, তারা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পেয়ে যাবেন।

এর আগে গোল্ডেন স্টেট স্টিমুলাস টু এর আওতায় এপ্রিল মাসে অনেককে স্টিমুলাস চেকের অর্থ প্রদান করা হয়। সেবার যারা স্টিমুলাস চেক পেয়েছিলেন, তারা আর এবার অর্থ পাবে না।

গভর্নর অফিস সূত্র জানিয়েছে, এটি আমেরিকান ইতিহাসে রাজ্যভিত্তিক সবচেয়ে বড় আর্থিক সাহায্য। এই স্টিমুলাস চেকের আওতায় ১২ বিলিয়ন ডলার অর্থ সাহায্য করা হবে বাসিন্দাদের।

রাজ্য কর্তৃপক্ষের জরিপ অনুসারে, ক্যালিফোর্নিয়ার প্রতি তিনজন বাসিন্দার মধ্যে দুইজন বাসিন্দা ৬০০ ডলার স্টিমুলাস চেকের অর্থ পাবেন। ৩৯ দশমিক ৫ মিলিয়ন ক্যালিফোর্নিয়াবাসীর মধ্যে ২৬ মিলিয়ন বাসিন্দাই আগামী সপ্তাহে চেক পেতে পারেন।

এর আগে গভর্নর গেভিন নিউসাম মে মাসে গোল্ডেন স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেন। সেই প্যাকেজের আওতায় ক্যালিফোর্নিয়ার নিম্ন আয়ের বাসিন্দারা ইতোমধ্যে ৬০০ ডলার করে পেয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত