আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনায় আক্রান্ত হলেন মেয়র এরিক গারসেটি!

করোনায় আক্রান্ত হলেন মেয়র এরিক গারসেটি!

ছবি: এলএবাংলাটাইমস

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি। তিনি বর্তমানে স্কটল্যান্ডে অবস্থান করছেন। বুধবার (৩ নভেম্বর) সিটি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

মেয়র এরিক গারসেটির টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন ও হোটেল রুমে তিনি আইসোলেশনে আছেন।

এর আগে এরিক গারসেটি মডার্নার টিকার দুইটি ডোজ গ্রহণ করেন।

গারসেটি গণমাধ্যমে দেওয়া জুম সাক্ষাৎকারে বলেন, একটু অসতর্ক হলেই সে করোনা হতে পারে এটি তারই প্রমাণ। সবকিছু ঠিকভাবে পালন করলেও করোনা হতে পারে। এজন্যই টিকা গ্রহণ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, 'টিকা গ্রহণ ছাড়া আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। যারা টিকা গ্রহণ করেনি তাদের সেখানে ভর্তি হওয়ার সম্ভাবনা ১১ গুণ বেশি'।

এরিক গারসেটি বর্তমানে ইউনাইটেড ন্যাশনের ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স বিষয়ে গ্লাসগোতে অবস্থান করছেন। তাঁর সাথে আরো সাতজন সহকারি আছে, কিন্তু তাদের করোনা নেগেটিভ এসেছে।

এর আগে ইউএন এর গাইডলাইন অনুসারে তিনি সেল্ফ অ্যাডমিনিস্ট্রেটেড নাসাল সোয়াব টেস্ট করেন ও তাঁর বারংবার নেগেটিভ আসে৷ এরপর মঙ্গলবার পিসিআর টেস্ট করানোর সময় তাঁর করোনা পজেটিভ ফলাফল আসে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ফিরে আসার কথা ছিল মেয়র এর। তবে স্কটল্যান্ডে আইসোলেশনে থাকলে হলে মেয়র টিমের করণীয় কী, এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত