আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সোফি স্টেডিয়ামে চাকরি মেলা, নিয়োগ পাবে হাজারো

সোফি স্টেডিয়ামে চাকরি মেলা, নিয়োগ পাবে হাজারো

ছবি: এলএবাংলাটাইমস

সোফি স্টেডিয়ামে চলতি সপ্তাহে শুরু হয়েছে চাকরি মেলা৷ দুইদিন ব্যাপী এই মেলা থেকে হাজার হাজার কর্মী নিয়োগ করবে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো।

এই মেলার নামকরণ করা হয়েছে সোফি হসপিটালিটি হায়ারিং ফেয়ার। লস এঞ্জেলেসে বর্তমানে কর্মহীনের সংখ্যা অনেক বেড়েছে। টানা চারটি ইভেন্টের কারণে অনেক কর্মহীন চাকরি পেয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল থেকেই চাকরি প্রত্যাশিরা সোফি স্টেডিয়ামে ভীড় করেছে। হসপিটালিটি ট্রেনিং অ্যাকাডেমির এক্সিকিউটিভ ডিরেক্টর এডিনে ফরমান বলেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে ফুটবল, কনসার্ট কিংবা সুপার বাউলের মতো অনুষ্ঠানগুলোতে পরিপূর্ণ কর্মী নিশ্চিত করা'।

সোফি স্টেডিয়াম বিভিন্ন পদে বারোশো থেকে প্রায় দুই হাজার কর্মী নিয়োগ দিবেন। রাঁধুনী, ডিশওয়াশার এবং স্ট্যান্ড ওয়ার্কারও নিয়োগ দেওয়া হবে।

সোফি স্টেডিয়ামে রাঁধুনী হিসেবে নিয়োগপ্রাপ্ত ডিয়ানা গুলিয়েন বলেন, 'আমি রান্নার কৌশল ভালো করার চেষ্টা করছি সাম্প্রতিক কালে। সোফি স্টেডিয়ামে এটি আমার প্রথম চাকরি'৷

তিনি বলেন, 'এটি আমাকে সত্যিই অনেক সাহায্য করবে। এটি আমার জন্য ভালো সূচনা। আমি এটির জন্য প্রস্তুত'।

আগত চাকরিপ্রত্যাশিদের আবেদন, ইন্টারভিউ নেওয়া হয় এবং অনেককেই সেখানেই নিয়োগ দেওয়া হচ্ছে।

চাকরি মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকাল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত