আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শীত মৌসুমে লস এঞ্জেলেসে বাড়তে পারে করোনার সংক্রমণ

শীত মৌসুমে লস এঞ্জেলেসে বাড়তে পারে করোনার সংক্রমণ

ছবি: এলএবাংলাটাইমস

আসন্ন শীতকালীন মৌসুমে করোনার সংক্রমণ আবার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন লস এঞ্জেলেসের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষ করে যারা টিকা নেননি, তাদের মধ্যে এই সংক্রমণ ও হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কা বেশি হবে বলেও সতর্ক করেছেন তাঁরা৷

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, গত কয়েকদিন হিটওয়েভ চললেও আসন্ন শীত মৌসুমে সংক্রমণ বাড়তে পারে। ইনডোর স্থানে এখন জনসমাগম বেশি রয়েছে, ফলে সংক্রমণে নতুন মাত্রা যোগ হতে পারে।

বারবারা ফেরের বলেন, শীতের সাথে সাথে সংক্রমণ বেড়ে যেতে পারে, এটা সত্যি। সেই সাথে অনেকের টিকা গ্রহণের ইমিউনিটি অকার্যকর হয়ে যেতে পারে। তাই টিকা গ্রহণ, বুস্টার ডোজ গ্রহণ ও ইনডোর স্থানে মাস্ক ব্যবহারের মতো বিষয়গুলো মেনে চলা উচিত।

মঙ্গলবার পর্যন্ত লস এঞ্জেলেসের ১২ থেকে বেশি বছর বয়েসী ৮১ শতাংশ বাসিন্দা টিকার অন্তত এক ডোজ হলেও গ্রহণ করেছেন। এছাড়া টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন ৭৩ শতাংশ।

কাউন্টির ১০ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দার মধ্যে ৭০ শতাংশ অন্তত টিকার এক ডোজ গ্রহণ করেছেন ও ৭৩ শতাংশ টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন।

কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রবিবার নতুন করে ৯৭৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৬ জন।

এই নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮৬২ জন বাসিন্দার। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৩২৪ জন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত