আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

লস এঞ্জেলেসে শনাক্ত ওমিক্রণে আক্রান্ত প্রথম রোগী

লস এঞ্জেলেসে শনাক্ত ওমিক্রণে আক্রান্ত প্রথম রোগী

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে প্রথমবারের মতো করোনার ওমিক্রণে ভ্যারিয়েন্টে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এই রোগী শনাক্ত হয় বলে জানায় কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা।

কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, গত নভেম্বর মাসের ২২ তারিখে ওই ব্যক্তি সাউথ আফ্রিকা থেকে লন্ডন হয়ে লস এঞ্জেলেসে আসেন।

বিবৃতিতে জানানো হয়, 'আক্রান্ত ব্যক্তি লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দা। তিনি টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী। তিনি সেল্ফ-আইসোলেশনে আছেন এবং মেডিকেল কেয়ার ছাড়াই সেরে উঠছেন'।

বিবৃতিতে আরও জানানো হয়, 'ওই ব্যক্তির সংস্পর্শে অল্প কয়েকজন এসেছিল এবং তাদের চিহ্নিত করে পরীক্ষা করানো হয়। তাদের সবার ফলাফল নেগেটিভ এসেছে'।

এর আগে কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেছিলেন, 'অত্র রিজিওনে ওমিক্রণ শনাক্ত হওয়া সময়ের ব্যাপার মাত্র'।

প্রথমবারের মতো ওমিক্রণে আক্রান্ত একজন শনাক্ত হওয়ার পর বারবারা ফেরের বলেন, 'আমাদের সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টিকা গ্রহণ করাটা অত্যন্ত জরুরি এবং মাস্ক ব্যবহার করা আবশ্যক'।

ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত দুইজন ওমিক্রণে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আগে বুধবার স্যান ফ্র‍্যান্সিসকো কাউন্টিতে একজন শনাক্ত হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত