আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে জারি হলো শৈত্যপ্রবাহ সতর্কতা

লস এঞ্জেলেসে জারি হলো শৈত্যপ্রবাহ সতর্কতা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে শুক্রবার (১০ ডিসেম্বর) থেকে জারি করা হয়েছে কোল্ড ওয়েদার এলার্ট কিংবা শৈত্যপ্রবাহ সতর্কতা। আবহাওয়াবিদেরা বলছেন আসন্ন কয়েকদিন তাপমাত্রা বেশ কমে যাবে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বৃষ্টিপাত লস এঞ্জেলেস কাউন্টির দিকে সরে এসেছে। এই অবস্থা পুরো সপ্তাহজুড়েই বিরাজ করবে।
তৃতীয় ঝড়ের মধ্যে দ্বিতীয় ঝড়ের প্রভাবে এই ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে৷

আবহাওয়া অফিস সূত্র জানায়, এই ঝড়ের প্রভাবে কোয়ার্টার ইঞ্চি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ৫ হাজার ফিটের উপরের অঞ্চলে তুষারপাত হবে।

দ্য লস এঞ্জেলেস কাউন্টি হেলথ অফিসাররা এইজন্য কোল্ড ওয়েদার এলার্ট জারি করেছেন। ঝড়ো বাতাস ও তাপমাত্রা ৩২ ডিগ্রী ফারেনহাইট নেমে যাওয়ার সম্ভাবনা থাকায় এই এলার্ট জারি করা হয়েছে।

যেসব অঞ্চলে কোল্ড ওয়েদার এলার্ট জারি থাকবে, সেগুলো হলো-

১) সান্তা ক্লারিতা ভ্যালিতে এই এলার্ট জারি থাকবে শুক্রবার (১০ ডিসেম্বর) থেকে রবিবার (১২ ডিসেম্বর) পর্যন্ত।

২) এন্টিলোপ ভ্যালিতে এলার্ট শুক্রবার (১০ ডিসেম্বর) থেকে রবিবার (১২ ডিসেম্বর) পর্যন্ত জারি থাকবে।

৩) লস এঞ্জেলেস সিটি মাউন্টেনে এলার্ট জারি থাকবে শুক্রবার (১০ ডিসেম্বর) থেকে শনিবার (১১ ডিসেম্বর) পর্যন্ত।

৪) ইস্ট স্যান ফার্নাডো ভ্যালিতে শনিবার (১১ ডিসেম্বর) থেকে রবিবার (১২ ডিসেম্বর) পর্যন্ত।

লস এঞ্জেলেস কাউন্টির হেলথ অফিসার ড. মুন্টু ডেভিস বলেন, 'এই শীতকালীন আবহাওয়ায় শিশু, বয়স্ক এবং যাদের বিশেষ শারীরিক চাহিদা রয়েছে, তাদের দিকে খেয়াল রাখতে হবে। বাইরে যাওয়ার আগে তাদের জন্য বাড়তি সুরক্ষা নিশ্চিত করতে হবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত